1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
সার সিন্ডিকেট বন্ধের দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ,বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের শ্রীনগরে আগুনে পুড়ল ১০ দোকান ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে যুবদল নেতা জিয়াউর রহমান জিয়ার শুভেচ্ছা সিরাজগঞ্জের সলঙ্গাতে কোরবানির মাসায়েল শীর্ষক ওলামাদের মিলন মেলা   কোরবানীর প্রস্তুতিতে ব্যস্ত সলঙ্গার কামাররা সিরাজগঞ্জের সলঙ্গাভিজিএফে’রতে সুষ্ঠুভাবে চাল বিতরণ রাশিয়ায় আন্তর্জাতিক বায়োলজি অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতেছে মুন্সীগঞ্জের মেধাবী শিক্ষার্থী রূপকথা শিশু রামিসার কবর জিয়ারতে দুই এমপি,জেলা পরিষদ প্রশাসক ও বিএনপি নেতা মুন্সীগঞ্জে পানিতে ডুবে ব্রাক বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যুর গঙ্গাচড়ায় খাল পুনঃখননের উদ্বোধন  ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আইন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী: মীর সরফত আলী সপু

সার সিন্ডিকেট বন্ধের দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ,বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৮৬ বার

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

সার সিন্ডিকেট বন্ধের দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিক দল। শনিবার (৪ এপ্রিল) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়।

প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এই অবরোধে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সৃষ্টি হয় যানজট। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

অবরোধ চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা শ্রমিক দলের সভাপতি আমিরুল ইসলাম ফকু, সাধারণ সম্পাদক এস এম হুনান হক্কানি এবং জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ প্রিন্সসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা কামালকে অবৈধভাবে বাফার গোডাউনে টেন্ডার দেওয়া হয়েছে। তিনি সারের সিন্ডিকেট গড়ে তুলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।

তারা আরও বলেন, অবিলম্বে সংশ্লিষ্ট ব্যক্তিকে অপসারণ করা না হলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচি শেষে অবরোধ তুলে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৮
  • ১১:৫৯
  • ৪:৩৪
  • ৬:৪২
  • ৮:০৬
  • ৫:১২

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost