1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব- ২০২৬, বিজয়ী গ্রাহকদের মাঝে পুরস্কার বিতরণ  | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী সাংবাদিক-পুলিশ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত,সাংবাদিক একাদশের জয়লাভ  মুন্সীগঞ্জের সিরাজদিখানে চার ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংখ্যালঘুর গরু চুরি করলো আওয়ামী লীগ নেতার ছেলে মুন্সীগঞ্জেথ সিরাজদিখানে যানঙ্কট নিরসন অবৈধ দোকান পাট উচ্ছেদের মাধ্যমে পাড়ী পার্কিংয়ের জন্য বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রদান মুন্সীগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব- ২০২৬, বিজয়ী গ্রাহকদের মাঝে পুরস্কার বিতরণ  মুন্সীগঞ্জের গজারিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রী এ্যানি মুন্সীগঞ্জে দখল-দূষণে বিলীনের পথে নয়নের খাল মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্ব ও পরিচয়ের ভিত্তি,এটি কোনো ব্যক্তি বা দলের নয়-মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী ইশরাক বগুড়ায় ছিনতাই হওয়া হারাগাছ থানার অর্ন্তগত বানুপাড়া এলাকায় ৪ অটোরিক্সা উদ্ধার আটক- ৭ মুন্সীগঞ্জের শ্রীনগরে ভুট্টা খেতে কিশোরকে বলাৎকারের অভিযোগে আটক একজন 

মুন্সীগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব- ২০২৬, বিজয়ী গ্রাহকদের মাঝে পুরস্কার বিতরণ 

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩৮ বার

মোঃ সুমন হোসেন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি: 

মুন্সীগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংক ভবেরচর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘রেমিট্যান্স উৎসব’-২০২৬।বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে গ্রাহকদের উৎসাহিত করতে আয়োজিত এই উৎসবে বিজয়ী গ্রাহকদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় ভবেরচর শাখায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ভিত্তিতে ভাগ্যবান বিজয়ীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেয়া হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাখার ব্যবস্থাপক ইসরাক আহমেদ কাফি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক বিভাগীয় কার্যালয় ঢাকার মহাব্যবস্থাপক গোলাম মোঃ আরিফ এবং বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আশফাকুর রহমান। তাঁদের বক্তব্যে উভয়েই দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন।গোলাম মোঃ আরিফ বলেন, ‘‘বৈধ পথে রেমিট্যান্স পাঠানো কেবল দেশপ্রেমের পরিচয় নয়, বরং এটি জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার অন্যতম হাতিয়ার।আশফাকুর রহমান প্রবাসীদের হুন্ডির মতো অবৈধ পথ পরিহার করে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর আহ্বান জানান।রেমিট্যান্স কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে পুরস্কার বিজয়ী গ্রাহক মিতু আক্তার এবং মালয়েশিয়া প্রবাসী তাঁর স্বামী ইকবাল হোসেন প্রধানকে বিশেষ ভাবে সম্মানিত করা হয়।মিতু আক্তার ব্যাংকের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এমন আয়োজনের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।আলোচনার শেষে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।বক্তারা এ সময় প্রবাসীদের নিরলস পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে তাঁদের আরো উৎসাহিত করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক ভবেরচর শাখার অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৯
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৪
  • ৫:২০

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost