1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তার নির্মাণে অনিয়ম,এলাকাবাসীর ক্ষোভ  | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুরে জবরদস্তি মাছ ধরার বাধা দিলে হামলায় টেটাবিদ্ধসহ আহত- ৩ মুন্সীগঞ্জের গজারিয়ায় কোরবানির গরু চুরি করতে গিয়ে হাতেনাতে আটক- ১,গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ গঙ্গাচড়া বেতগাড়ী গরুর হাটে সরকারি নীতিমালা ভেঙে প্রকাশ্যে অতিরিক্ত অর্থ আদায় অবশেষে বদলি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা হাসানুজ্জামান:কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে স্বস্তির হওয়া ডিজিটাল সম্প্রচারের নতুন দিগন্তে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’:স্টুডিও ও অফিস উদ্বোধন মুন্সীগঞ্জে পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৫ কোটি টাকার বেশি টোল আদায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে কালবৈশাখীর তাণ্ডব, ২ কোটি টাকার ক্ষতি মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় নোয়া গাড়ির ৭ যাত্রী আহত মুন্সীগঞ্জের লৌহজংয় পদ্মা নদীতে কোরবানির ২৩ গরুসহ ট্রলারডুবি:নিখোঁজ- ১ উলিপুর উপজেলা দুর্গাপুর ইউনিয়ন বিএনপি’র মান ক্ষুন্ন করা একটি প্রতিবাদ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তার নির্মাণে অনিয়ম,এলাকাবাসীর ক্ষোভ 

  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬০ বার

স্টাফ রিপোর্টার:

‎মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া থেকে ইছাপুরা পর্যন্ত ২৩০০ মিটার চলমান পিচ ঢালাই সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে।এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

‎সরেজমিনে গিয়ে দেখা যায়,সদ্য ঢালাই করা রাস্তার দুই পাশের পাথর (খোয়া) আলগা হয়ে রয়েছে।এছাড়া রাস্তার পিচ এতটাই দুর্বল যে,সামান্য টান দিলেই তা উঠে যাচ্ছে।স্থানীয়দের অভিযোগ,নিম্নমানের উপকরণ ব্যবহার ও যথাযথ নিয়ম না মেনেই কাজ করায় রাস্তার এমন বেহাল অবস্থা তৈরি হয়েছে।

‎এলাকাবাসী জানান,রাস্তার নিচের বেস বা সাব-বেস সঠিকভাবে কম্প্যাক্ট করা হয়নি।ফলে উপরিভাগ শক্তভাবে বসেনি।একইসাথে পিচ ঢালাইয়ের পর পর্যাপ্ত রোলার কম্প্যাকশন না হওয়ায় রাস্তার স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।এলাকাবাসী দ্রুত রাস্তার মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।তাদের আশঙ্কা,নিম্নমানের কাজের কারণে অল্প সময়ের মধ্যেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পরতে পারে।

‎বিশেষজ্ঞদের মতে,ভালো মানের বিটুমিন বা পিচ ব্যবহার না করলে রাস্তার স্থায়িত্ব থাকে না।নিম্নমানের পিচ ব্যবহারের ফলে সামান্য ঘর্ষণেই পিচ উঠে যাচ্ছে।এছাড়া খোয়া ও পিচের সঠিক অনুপাত বজায় না রাখলে রাস্তার সাথে বন্ধন দুর্বল হয়ে পড়ে,যার প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান।

ঢালাইয়ের সময় তাপমাত্রা সঠিক না থাকলে কিংবা বৃষ্টির পানি প্রবেশ করলে পিচের বন্ধন নষ্ট হয়ে যায়।রাস্তার কনডাক্টর মেসার্স এম সরকার এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মহসিন হাসান রোহান বলেন,কাজ শেষ হওয়ার পর প্রায় ২৮ দিন পর্যন্ত রাস্তা কিছুটা দুর্বল থাকে।পরে এটি শক্ত হয়ে যাবে।

‎‎এ বিষয়ে সিরাজদিখান উপজেলা প্রকৌশলী আছিফ উল্লাহ বলেন,“মুন্সীগঞ্জ থেকে জেলা প্রকৌশী এসেছিল তারা দেখেছে কিছু অনিয়ম পেয়েছিল সেগুলো সমাধান করতে বলেছেন এবং ল্যাব টেস্টের জন্য স্যাম্পল নিয়ে গেছে ঈদের পর রিপোর্ট আসবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৮
  • ১১:৫৯
  • ৪:৩৪
  • ৬:৪২
  • ৮:০৬
  • ৫:১২

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost