1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে থানায় মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই চোরাই মোটরসাইকেল উদ্ধার,গ্রেফতার- ২ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৩ কিলোমিটার পাইপ ধ্বংস ভ্রাম্যমান আদালতের অভিযান; ছবি তুলতে গেলে গণমাধ্যমকর্মীদেরকে ঔষধ ব্যবসায়ীর সভাপতির বাঁধা ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘরায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন করেন এমপি কামরুজ্জামান রতন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে থানায় মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই চোরাই মোটরসাইকেল উদ্ধার,গ্রেফতার- ২

  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১২৯ বার

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় মোটরসাইকেল চুরির মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।একই সঙ্গে চুরির ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়,গত ১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নিমতলা বাসস্ট্যান্ডে নিজের ইয়ামাহা R15M মোটরসাইকেল রেখে বাজারে যান কুয়েতপ্রবাসী ফজর খান (৩৬)। ফিরে এসে তিনি মোটরসাইকেলটি না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।পরে ৫ জুলাই সিরাজদিখান থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

মামলার পরপরই পুলিশ সুপার মো:মেনহাজুল আলম,পিপিএম -এর দিকনির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আলাউদ্দিনের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) হাসনাইন আহমেদের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) শরিফুল ইসলাম ও এএসআই (নিরস্ত্র) কামরুল হাসানসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করে।একই সঙ্গে চুরির সঙ্গে জড়িত জাফর (৪৩), পিতা সোহরাব হোসেন,গ্রাম-হাঁসাড়া, থানা-শ্রীনগর এবং রেদোয়ান (২৮), পিতা হারুন,গ্রাম-চালতীপাড়া,থানা-সিরাজদিখানকে গ্রেফতার করা হয়।

সোমবার (৬ জুলাই)ভোর পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানের পর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আলাউদ্দিন বলেন,মামলা হওয়ার পরপরই আমরা দ্রুত অভিযান পরিচালনা করি।তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost