1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পৃথক স্থানে বিভিন্ন ঘটনায় ৩ মরদেহ উদ্ধার | বাংলা মাটির নিউজ
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পৃথক স্থানে বিভিন্ন ঘটনায় ৩ মরদেহ উদ্ধার পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে-মুন্সীগঞ্জে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ মুন্সীগঞ্জেথ সিরাজদিখানে সড়কের পাশে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীর ৩ মাস করে কারাদণ্ড মুন্সীগঞ্জের সিরাজদিখানে জৈনসার ও মালখানগরে ফসলি জমি রক্ষায় ইউএনও রুম্পা ঘোষের নেতৃত্বে মোবাইল কোর্ট মুন্সীগঞ্জের গজারিয়ায় আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘ন্যাচার লাউঞ্জ’-এর  মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৩,৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শহীদ জুলাই যোদ্ধা সমুদ্রের পরিবারের খোঁজ নিল উপজেলা প্রশাসন,কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে এনসিপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, ১৪ জুলাইয়ের গণজাগরণ কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন,র‍্যালি ও আলোচনা সভায় জলবায়ু সচেতনতায় গুরুত্ব

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পৃথক স্থানে বিভিন্ন ঘটনায় ৩ মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩৯ বার

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পৃথক স্থানে বিভিন্ন ঘটনায় তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১১ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে, অপর দুইজনের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের ভিটিগাঁও গোয়ালপাড়া এলাকায় লতব্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ ফজলুল হক এর কারখানার উত্তর পাশে সড়কের পশ্চিম পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে নিহতের পরিচয় শনাক্ত হয়।তিনি বাসাইল ইউনিয়নের চর গুলগুলিয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে নুরুল ইসলাম (৬৫)। তিনি পেশায় একজন মিশুকচালক ছিলেন।মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

অপরদিকে,একই দিন সকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়ই হাজী গ্রাম এলাকায় ঢাকা-খুলনা রেললাইনের পাশ থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,সকাল ৬টা থেকে সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।স্থানীয়দের খবরে ঢাকা জেলা রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে।নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এছাড়া,একই দিনে উপজেলার আরেকটি স্থান থেকেও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।তিনটি ঘটনারই পৃথকভাবে তদন্ত চলছে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আলাউদ্দিন বলেন,পৃথক ঘটনায় উদ্ধার হওয়া মরদেহগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০
  • ১২:০৭
  • ৪:৪৩
  • ৬:৫৪
  • ৮:২০
  • ৫:১৬

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost