1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নালিতাবাড়ী বরুঙ্গাতে আলেপ আলী ফাউন্ডেশন উদ্বোধন | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা প্রধানদের সঙ্গে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা মুন্সীগঞ্জ সদর উপজেলার বল্লালবাড়ী এলাকায় সালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যার চেষ্টা।অভিযুক্ত গ্রেফতার মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ট্রাক উল্টে যান চলাচল বন্ধ,এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক  মুন্সীগঞ্জের শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুততায় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল একাধিক বসতঘর নালিতাবাড়ী বরুঙ্গাতে আলেপ আলী ফাউন্ডেশন উদ্বোধন মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নিহত,পরিচয় মেলেনি নাটকের মাধ্যমে গণসচেতনতা ছড়াচ্ছে নওগাঁ গণথিয়েটার উলিপুরে আরডিআরএসের গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ, ১৩ হাজার টাকা প্রতারণার শিকার মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়কে ডাকাতির ঘটনায় ১৯ জন গ্রেপ্তার,লুন্ঠিত মালামাল উদ্ধার

নালিতাবাড়ী বরুঙ্গাতে আলেপ আলী ফাউন্ডেশন উদ্বোধন

  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৫ বার

মো: সোহেল রানা স্টাফ রিপোর্টার,

শেরপুরে ২০ জুলাই নালিতাবাড়ীতে মানবসেবা, শিক্ষা, সামাজিক উন্নয়ন ও অসহায় মানুষের কল্যাণের লক্ষে “আলেপ আলী ফাউন্ডেশন” নামে একটি সেবামূলক সংগঠনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে ওই সংগঠনটির উদ্বোধন করা হয়।
ওয়ার্ড বিএনপি নেতা উসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক উবায়দুল ইসলাম সোহাগ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ার হোসেন ভিপি।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা ও নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার এমএ. রায়হান ও উপজেলা শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবির।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শেরপুর- ২ আসনের এমপির প্রতিনিধি শাহীন আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওজায়েজ মোহাম্মদ কালিমুল্লাহ, সমাজসেবক রবিউল আলম ইউসুফ, সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইউনুস আলী দেওয়ান, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি দরবেশ আলী মন্ডল, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উমর ফারুক, ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফিরোজ আলম, ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমীন লিটন, উপজেলা শ্রমিকদল নেতা ছফর উদ্দিনসহ নালিতাবাড়ী উপজেলা ও ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে আলেপ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ১নং পোড়াগাঁও ইউনিয়নের ৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ৫টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি একাডেমি, ১১টি কওমি ও নুরানি মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের ১টি ল্যাম্প বিতরণ করা হয়। এছাড়া একই ইউনিয়নের ৪২টি মসজিদ, ২টি মন্দির, ১টি গীর্জা, ৯টি ওয়ার্ডের ক্লাবে জার্সি ও ফুটবল, ৪টি দরিদ্র অসহায় পরিবারের ঘর মেরামতের জন্য ঢেউটিন, রাস্তায় ৪৫ ট্রলি বালু ভরাট, ৫টি সাকো নির্মাণ ও ৭জন শিক্ষার্থীকে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৭
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৫২
  • ৮:১৫
  • ৫:২১

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost