1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমির শাহানা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি | বাংলা মাটির নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমির শাহানা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী আহত গফরগাঁওয়ে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতাসহ গ্রেপ্তার ২ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইয়াবা ও হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার ফুলছড়ির থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আমের চারা বিতরণ মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভা  গরু চুরির সময় হাতেনাতে ধরা, গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ মুন্সীগঞ্জ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের অভিযোগে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে চরকেওয়ারে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র,চাপাতি ও ১০ ককটেল উদ্ধার ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমির শাহানা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৭৩ বার

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে জমির শাহানা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল এলাকায় ড. মুহাম্মদ জমির হোসেন আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব এম হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মাসুদুর রহমান,বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মো: আওলাদ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজদিখানের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান,বালুচর বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ,সদস্য সচিব হাজি মো: আবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমির শাহানা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন।অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের সচিব শাহানারা আকতার।

বক্তারা বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন।শুধু বৃক্ষরোপণ নয়,রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান,পরিবেশ রক্ষায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০৭
  • ৪:৩৯
  • ৬:৩৮
  • ৭:৫৬
  • ৫:৩২

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost