1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ফাহাদ বিন জাহেদের জাতীয় পার্টিতে যোগদান | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় আহত ৭ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস সাংগঠনিক অভিজ্ঞতায় এগিয়ে খোকন:সাঘাটা ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তনের হাওয়া মুন্সীগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ফাহাদ বিন জাহেদের জাতীয় পার্টিতে যোগদান মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত মুন্সীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল রামকুমার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো: রফিকুল ইসলাম রুবেলের  পারিবারিক বিরোধের জেরে পথ অবরুদ্ধ করে গালিগালাজ,থানায় অভিযোগ মুন্সীগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রেষ্ঠ চেয়ারম্যান আওলাদ হোসেনকে সম্মাননা মুন্সীগঞ্জের সিরাজদিখানে জন্ম-মৃত্যু টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ফাহাদ বিন জাহেদের জাতীয় পার্টিতে যোগদান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জ জেলার কৃতি সন্তান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ফাহাদ বিন জাহেদ জাতীয় পার্টিতে যোগদান করেছেন।

গতকাল সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের উপস্থিতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন অধ্যাপক ফাহাদ বিন জাহেদ।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ দলের কেন্দ্রীয় ও মুন্সীগঞ্জ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে অধ্যাপক ফাহাদ বিন জাহেদের যোগদান উপলক্ষে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো:জামাল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আরিফুজ্জামান দিদারের সঞ্চালনায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের,কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নোমান মিয়া, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম ও জানে আলম হাওলাদার,গজারিয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক হান্নান খান ও সদস্য সচিব শামীম,জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাতেন,মিরকাদিম পৌরসভা জাতীয় পার্টির আহ্বায়ক ইসমাঈল হোসেন রাহাত ও সদস্য সচিব কামাল হোসাইন।

এছাড়া মুন্সীগঞ্জ পৌরসভা জাতীয় পার্টির আহ্বায়ক মুনায়েম হোসেন ভূঁইয়া,সদস্য সচিব অ্যাডভোকেট আশরাফ আলী,যুগ্ম সদস্য সচিব হারুন অর রশিদ,সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক মো:জালাল ঢালী,মুন্সীগঞ্জ পৌরসভার যুগ্ম আহ্বায়ক আরজু মোল্লা,টংঙ্গীবাড়ী উপজেলা আহ্বায়ক দেলোয়ার হোসেন বাদল ও সদস্য সচিব লিয়াকত আলী খান,শ্রীনগর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান পাপলুস ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ আকরাম উপস্থিত ছিলেন।

সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক তাজুল ইসলাম,সদস্য সচিব মো:বাবুল,আহ্বায়ক কমিটির সদস্য আবদাল হোসেন,জাতীয় পার্টির নেতা আমিরুল ইসলাম ও মো: মুছাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।একই সঙ্গে দেশের কল্যাণে জাতীয় পার্টির ভূমিকা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও বক্তব্য রাখেন তিনি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০৫
  • ৪:৩৭
  • ৬:৩৩
  • ৭:৫০
  • ৫:৩৪

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost