1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মিথ্যা তথ্য প্রচার ও চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন | বাংলা মাটির নিউজ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত মুন্সীগঞ্জের সিরাজদিখানে মিথ্যা তথ্য প্রচার ও চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের দুর্ঘটনা,আহত চালক উদ্ধার মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে কারেন্ট জাল কারখানায় অভিযান: ৪২ হাজার রিল সুতা ও ৫ হাজার বর্গমিটার জাল জব্দ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৩ শত পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার পরিবেশ বিপর্যয় রোধে পঞ্চগড়ে সবুজ আন্দোলনের আলোচনা সভা ও চারা বিতরণ কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার পয়েন্টে সার লুট করেন কৃষকরা মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মিথ্যা তথ্য প্রচার ও চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার

স্টাফ রিপোর্টার 

মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত,প্রকৃত সত্য উদঘাটন এবং কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি না করার দাবি জানানো হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মা-বাবার দোয়া ফাউন্ডেশন ও এলাকাবাসীর আয়োজনে উপজেলার রশুনিয়া ইউনিয়নের রশুনিয়া পাকা ব্রিজ সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে স্থানীয় এলাকাবাসী ও মা-বাবার দোয়া ফাউন্ডেশনের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন,বিশিষ্ট সমাজসেবক ও মা-বাবার দোয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মো:শাহাজালাল পান কবিরাজের বিরুদ্ধে দুই ব্যক্তির পক্ষ থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে তাদের অভিযোগ। একইসঙ্গে তার কাছে চাঁদা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন,কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থাপন করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা উচিত।মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা কিংবা তাকে হয়রানি করা উচিত নয়।

মানববন্ধন থেকে মোস্তফা ও সোহেলের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার এবং চাঁদা দাবির যে অভিযোগ উঠেছে,তা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রধানমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। একইসঙ্গে দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা এবং নির্দোষ হলে হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

মানববন্ধনের আয়োজকরা বলেন,তারা কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা চান না; বরং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশ এবং ন্যায়বিচার নিশ্চিত করাই তাদের দাবি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost