1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত | বাংলা মাটির নিউজ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত মুন্সীগঞ্জের সিরাজদিখানে মিথ্যা তথ্য প্রচার ও চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের দুর্ঘটনা,আহত চালক উদ্ধার মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে কারেন্ট জাল কারখানায় অভিযান: ৪২ হাজার রিল সুতা ও ৫ হাজার বর্গমিটার জাল জব্দ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৩ শত পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার পরিবেশ বিপর্যয় রোধে পঞ্চগড়ে সবুজ আন্দোলনের আলোচনা সভা ও চারা বিতরণ কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার পয়েন্টে সার লুট করেন কৃষকরা মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার

স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী যুবক নিহত হয়েছেন।এ ঘটনায় সাজ্জাদ (২৪) নামে আরও এক যুবক আহত হয়েছেন।শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান,শুক্রবার সকাল ৬টা ২১ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে-ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছে।খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিতদের উদ্ধার কার্যক্রম শুরু করে।

দুর্ঘটনায় মোটরসাইকেলচালক হৃদয় ঘটনাস্থলেই নিহত হন। নিহত হৃদয় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার রসুলপুর-আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা।তাঁর মায়ের নাম কাজল রেখা। দুর্ঘটনায় আহত অপর আরোহী সাজ্জাদকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।সাজ্জাদের পিতা রবিউল আউয়াল এবং তিনি সিরাজদিখানের উত্তর ঘোড়ামারা এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত হৃদয়ের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় সূত্রে জানা যায়,কয়েকজন বন্ধু মোটরসাইকেলযোগে মাওয়া এলাকায় ঘুরতে গিয়েছিলেন।সেখান থেকে ফেরার পথে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় কুচিয়ামোড়া ব্রিজের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় সৌদি আরব প্রবাসী ছিলেন।প্রায় চার মাস আগে ছুটিতে তিনি দেশে এসেছিলেন।কয়েক দিনের মধ্যেই তাঁর সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন এবং তাঁর একটি ছোট কন্যাসন্তান রয়েছে। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সড়ক দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা,চালক ও আরোহী উভয়ের হেলমেট ব্যবহার এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost