1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল জমজ ভাই বোনের | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ১১৩ জন গ্রাহকের অর্থ লোপাটের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে মুন্সীগঞ্জের গজারিয়ায় কারখানা শ্রমিকের রহস্যজনক মৃত্যু,শরীরে আঘাতের চিহ্ন মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল জমজ ভাই বোনের মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযান- ৩ প্রতিষ্ঠান কে ৮ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আদালতের বিচারক ও আইনজীবীদের সমন্বয়ে সচেতনতামূলক কর্মসূচী যোগাযোগ, নাগরিক সেবা ও যুবসমাজকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার কথা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মানিকগঞ্জে সিংগাইর পৌর ভূমি অফিসে ১খারিজে ২ লাখ ১০ হাজার বকশীগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার শিবালয়ে সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ ৪০–৪২টি গাছ উধাও, মূল্য ৭ লাখ টাকা তদন্তের আশ্বাস উপজেলা বন কর্মকর্তা শেরপুরে ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল জমজ ভাই বোনের

  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার

স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানাবাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশের পুকুরে ডুবে প্রাণ গেল আপন যমজ ভাই-বোন তানিশা ও রায়হানের।মাত্র ৮ বছর বয়সেই অকালে ঝরে গেল দুটি নিষ্পাপ প্রাণ।তাদের মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

রবিবার ২৭ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চসীমউদ্দীন গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-তানিশা ও রায়হান,দুজনেরই বয়স ৮ বছর।তারা কুয়েতপ্রবাসী শরীফ মিয়ার সন্তান।তাদের স্থায়ী ঠিকানা রাজধানীর ডেমরা এলাকায়।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, যমজ ভাই-বোন তানিশা ও রায়হান নানাবাড়িতে বেড়াতে এসেছিল। রবিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে তারা পানিতে নামে।একপর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নানা কাশেম মিয়া বলেন,দুপুরে সবার অলক্ষে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে একজন পুকুরে পড়ে যায়।পরে তাকে বাঁচাতে গিয়ে অপরজনও পুকুরে পড়ে যায়।স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

সিরাজদিখান থানার ওসি মো:আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,নানাবাড়িতে বেড়াতে এসে যমজ ভাই-বোনের পানিতে পড়ে মারা যাওয়ার ঘটনাটি তিনি শুনেছেন। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৫৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৪
  • ১১:৫৪
  • ৪:১২
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪৭

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost