1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে বোতলজাত তেলের পরিমাপে কারচুপি, ৭৫ হাজার টাকা জরিমানা | বাংলা মাটির নিউজ
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের পদ্মায় মা ইলিশ শিকার:অভিযানে ১৮ জেলের কারাদণ্ড  দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চান:প্রধানমন্ত্রী ভালুকায় শারদীয় দুর্গোৎসব: ৪নং ধীতপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম উদ্দিনের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান নওগাঁয় দুর্গোৎসবে মনিটরিং সেল ও ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পাচ্ছেন দর্শনার্থীরা নওগাঁয় দিন-রাত ১২৮ পূজামণ্ডপে ঘুরছেন এমপি ধলু, পৌঁছে দিচ্ছেন তারেক রহমানের শুভেচ্ছা বার্তা মুন্সীগঞ্জে ক্ষতিকর কৃত্রিম রং দিয়ে চিপস তৈরি,কারখানাকে জরিমানা মুন্সীগঞ্জে বোতলজাত তেলের পরিমাপে কারচুপি, ৭৫ হাজার টাকা জরিমানা রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী নগরজুড়ে উৎসবের আমেজ পার নওগাঁয় স্বতন্ত্র মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ,বাড়বে উচ্চশিক্ষার সুযোগ

মুন্সীগঞ্জে বোতলজাত তেলের পরিমাপে কারচুপি, ৭৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার

স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জে বোতলজাত তেলের পরিমাপে কারচুপি ও পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া তেল বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কম পরিমাণে তেল সরবরাহে ব্যবহৃত বোতল জব্দ করে ধ্বংস করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকায় বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খন্দকার কনজ্যুমার প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটিতে এসব অনিয়ম পাওয়া যায়।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়,প্রতিষ্ঠানটির ফর্টিফাইড তেলের বোতল পরিমাপ করে প্রতি পাঁচ লিটারের বোতলে ১৫০ মিলিলিটার, দুই লিটারের বোতলে ৫০ মিলিলিটার এবং এক লিটারের বোতলে ৪০ মিলিলিটার তেল কম পাওয়া যায়। এ ছাড়া পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই তেল মোড়কজাত ও বিক্রি করা হচ্ছিল।

এসব অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কম পরিমাণে তেল সরবরাহে ব্যবহৃত বোতলগুলো জব্দ করে ধ্বংস করা হয়।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বিএসটিআই নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিসপ্রধান কে. এম. হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো:রাকিবুল আলম এবং প্রসিকিউটর হিসেবে পরিদর্শক (মেট্রোলজি) মো:;হাফিজুর রহমান দায়িত্ব পালন করেন।

জনস্বার্থে পরিমাপে কারচুপি,নিম্নমানের পণ্য বাজারজাতকরণ, অবৈধভাবে বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার এবং পণ্য মোড়কজাতকরণে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৩
  • ১১:৪৭
  • ৩:৫৩
  • ৫:৩৩
  • ৬:৪৭
  • ৫:৫৭

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost