1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জের বালুরঘাটে চাপাতি দিয়ে কুপিয়ে যুবদল নেতাকে হত্যা | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
রংপুরে ব্যাক্তিগত ঝগড়া নিয়ে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জের বালুরঘাটে চাপাতি দিয়ে কুপিয়ে যুবদল নেতাকে হত্যা মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি টিনের বসতঘরে আগুন,ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে উলিপুরে গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ প্রায় এক লাখ টাকার ক্ষতির দাবি কৃষকের উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার কাউনিয়ায় দূর্গা মন্দিরে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু মুন্সীগঞ্জে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন উপলক্ষে ফায়ার সার্ভিসের বিশেষ প্রস্তুতি নওগাঁয় পূজার শুরু থেকে নবমীর রাত পর্যন্ত ১২৮ মণ্ডপ পরিদর্শনে এমপি ধলু ভালুকা পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান চৌধুরী মাসুদ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জের বালুরঘাটে চাপাতি দিয়ে কুপিয়ে যুবদল নেতাকে হত্যা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার

স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জের বালুরঘাট এলাকায় এলোপাতাড়ি চাপাতির কোপে গুরুতর আহত জহির ফকির (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) ৯ টার দিকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত জহির ফকির নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও আড়াইহাজার উপজেলা যুবদলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক। তাঁর বাড়ি আড়াইহাজার উপজেলার খালিয়ার চর এলাকায়। তাঁর বাবার নাম রহমান। তিনি মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকায় ভাড়া থাকতেন। সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জের বালুরঘাট এলাকায় তাঁর একটি ফার্মেসি রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিট থেকে ৮টা ৫০ মিনিটের মধ্যে বালুরঘাট এলাকার একটি মাদ্রাসার পাশে রাস্তার ধারে জহির ফকিরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁকে উদ্ধার করে রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের চিকিৎসক ডা.মো:আতাউল করিম জানান,জহির ফকিরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে চাপাতির গভীর কুপের ক্ষত ছিল। কোনো কোনো স্থানে হাড় পর্যন্ত কেটে গিয়েছিল। তাঁকে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছিল। এর মধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং তিনি মারা যান।

রাজনৈতিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে। তবে হামলার কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৩
  • ১১:৪৭
  • ৩:৫৩
  • ৫:৩৩
  • ৬:৪৭
  • ৫:৫৭

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost