1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেফতার- ৩ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা এলাকা থেকে ৯০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার বিএনপি কখনোই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করেনি-মুন্সীগঞ্জে নাহিদ ইসলাম মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাড়ে ৭ লাখ টাকা বরাদ্দে ৩০০ ফুট রাস্তার আরসিসি ঢালাই সম্পন্ন হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা মানিকগঞ্জে নীলাচল পরিবহনে চাঁদাবাজির অভিযোগ,কাদের কাছে জিম্মি পরিবহন মালিক মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নেমে নিখোঁজ- ২ মুন্সীগঞ্জে নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেফতার- ৩ রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবে: মুন্সীগঞ্জে নাহিদ ইসলাম মুন্সীগঞ্জের সিরাজদিখানে গাঁজাসহ দুই যুবক গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছাত্রশিবিরের দুই দিনব্যাপী পোস্টারিং কর্মসূচি

মুন্সীগঞ্জে নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেফতার- ৩

  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ করে ফেসবুকের ভুয়া আইডি থেকে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার দাবির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।এ সময় ওই ভিডিও ধারণে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালী এলাকার ফাহিম মোল্লা (২১), রবিন মোল্লা (২২) ও জিসান দেওয়ান (২০)।

সোমবার মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পুলিশ জানায়,গতকাল দুপুরে মুন্সীগঞ্জ সদর থানার রনছ হাওলাদার পাড়া এলাকায় এক নারী কাপড় পরিবর্তনের সময় অজ্ঞাত ব্যক্তিরা কৌশলে তাঁর আপত্তিকর ভিডিও ধারণ করেন বলে অভিযোগ ওঠে।পরে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ওই নারীর সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করা হয়। এ সময় ধারণ করা ভিডিও পাঠিয়ে সামাজিক ও ব্যক্তিগত মর্যাদাহানির ভয় দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার দাবি করা হয়।

ঘটনাটি জানার পর মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো:মেনহাজুল আলম নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো:কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে নামে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইসতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে এসআই ইয়াকুব হোসেন,এসআই সৈয়দ হাসিব আহম্মেদসহ পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিবার রাত সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।

পুলিশ জানায়,গ্রেফতা্রের পর জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। তাঁদের কাছ থেকে ভুক্তভোগী নারীর ভিডিও ধারণে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে।এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost