1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
বিএনপি কখনোই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করেনি-মুন্সীগঞ্জে নাহিদ ইসলাম | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা এলাকা থেকে ৯০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার বিএনপি কখনোই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করেনি-মুন্সীগঞ্জে নাহিদ ইসলাম মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাড়ে ৭ লাখ টাকা বরাদ্দে ৩০০ ফুট রাস্তার আরসিসি ঢালাই সম্পন্ন হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা মানিকগঞ্জে নীলাচল পরিবহনে চাঁদাবাজির অভিযোগ,কাদের কাছে জিম্মি পরিবহন মালিক মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নেমে নিখোঁজ- ২ মুন্সীগঞ্জে নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেফতার- ৩ রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবে: মুন্সীগঞ্জে নাহিদ ইসলাম মুন্সীগঞ্জের সিরাজদিখানে গাঁজাসহ দুই যুবক গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছাত্রশিবিরের দুই দিনব্যাপী পোস্টারিং কর্মসূচি

বিএনপি কখনোই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করেনি-মুন্সীগঞ্জে নাহিদ ইসলাম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার

স্টাফ রিপোর্টার 

বিএনপি কখনোই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করেনি। দলটি যখনই ক্ষমতায় গেছে,তখনই ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সারাদেশে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় ও জাতীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা সামনে রেখে এনসিপির অঞ্চলভিত্তিক সমন্বয় সভা শুরুর আগে সোমবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে

এনসিপি মুন্সীগঞ্জ জেলার আয়োজনে মুন্সীগঞ্জ শহরের শিল্পকলা একাডেমির সংলগ্ন রয়েল পাটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরো বলেন,তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাস অনেক পুরোনো। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠেছিল।সেই আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দল এ দাবি মেনে নিয়েছিল। কিন্তু ১৯৯৬ সালে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা না মেনে একতরফা নির্বাচন করে ক্ষমতায় গিয়েছিল। পরে আন্দোলনের মুখে দলটি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়।

তিনি আরও বলেন, ২০০৬ সালেও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে নাটক করেছে।বিচার বিভাগকে রাজনীতিকরণের মাধ্যমে নিজেদের পছন্দের বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার চেষ্টা করেছে।আওয়ামী লীগের মতো বিএনপিও সব সময় ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে।তবে আওয়ামী লীগ এ ক্ষেত্রে সফল হলেও বিএনপি সফল হতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন,বিএনপি এবারও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে টালবাহানা করছে এবং নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে।তাদের এ চেষ্টা সফল হতে দেওয়া হবে না। শেখ হাসিনা দেশে আসার ব্যাপারে তিনি বলেন ওনি দেশে আসবে বলে মনে হয় না।এটা ভারতীয় সরকারের বানানো কথা।মতবিনিময় সভার প্রধানবক্তা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারজিস আলম বলেন,স্থানীয় নির্বাচন উপলক্ষ্যে দেশের ১শটি উপজেলা ও পৌরসভায় এনসিপি প্রার্থী ঘোষণা করেছে। ১০ নভেম্বরের মধ্যে দ্বিতীয়ধাপে আরো ১শ প্রার্থী ঘোষণা করা হবে। যেহেতু ইউনিয়ন পরিষদ নির্বাচন আগে, তাই এখন ফোকাসের জায়গা ইউনিয়ন।

সারজিস আরো  বলেন,নভেম্বরের মধ্যে দেশের ৪হাজার ৬শ ইউনিয়নে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন করা,এবং এনসিপি সমর্থিত ইউনিয়ন চেয়ারম্যান ঘোষনা করার লক্ষ্যে কাজ চলছে। দুই বছর আত্মপ্রকাশ করা একটা রাজনৈতিক দলের জন্য এটি একটি চ্যালেঞ্জ,আমরা এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে চাই।এনসিপি এককভাবে স্থানীয় নির্বাচন অংশগ্রহণ করবেন , এবং ৪হাজার ৬শ ইউনিয়নেই এককভাবে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হবে।

এ মত বিনিময় সভায়  অন্যদের মাঝে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারজিস আলম,রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল্লাহ আলামিন এমপি,রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ,রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার,ঢাকা বিভাগীয় (উত্তর) সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার,সমবায় ও পল্লী উন্নয়ন সম্পাদক রাসেল আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক ও সহ-সাংগঠনিক বিভাগীয় সম্পাদক শওকত আলী।এনসিপির মুন্সীগঞ্জ এর আহবায়ক মাজেদুল ইসলাম,সদস্য সচিব মারুফ হাসান মন্টি,যুগ্ম সদস্য সচিব মো: আবুল হাসেম,এনসিপির গজারিয়া উপজেলার আহবায়ক সেলিম মিয়া,সদস্য সচিব ইউসুফ হাসান প্রমুখ।সন্ধ্যায় দলটির পক্ষ থেকে মুন্সীগঞ্জ শহরে লিফলেট বিতরণ  করা হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost