1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্রমপুর রক্তদান সংস্থার ৮ম বর্ষে পদার্পণ,বর্ষপূর্তি উৎসব ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত | বাংলা মাটির নিউজ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীয়ার রওশন আরা কাদের উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাইফুল ইসলাম বাদল মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ নারী যুব সংগঠক নির্বাচিত হলেন ফারজানা আক্তার মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে জাতীয় যুব দিবসে যুব ঋণের চেক বিতরণ উলিপুরে নদী খননের নদীর হেললার মাটি কেটে নদী ভরাটের চেষ্টা,পানি নিস্কাশনের পথ বন্ধের আশঙ্কা। নদীর নিরাপত্তা নিশ্চিত করতে ইউএনওর হস্তক্ষেপ কামনা ভালুকায় শ্যালকের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া দপ্তরীকে বরখাস্তের দাবিতে মানববন্ধন গাইবান্ধার ফুলছড়িতে মাদক নির্মূলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে এইচএসসিতে পাসের হার ৫০.৬২%, তিন প্রতিষ্ঠানে সবাই ফেল মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন মুন্সীগঞ্জের কামারখাড়ায় চেয়ারম্যান পদে লড়ার প্রস্তুতি, ভোটারদের দ্বারে যুবদল নেতা নজরুল মোল্লা মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্রমপুর রক্তদান সংস্থার ৮ম বর্ষে পদার্পণ,বর্ষপূর্তি উৎসব ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্রমপুর রক্তদান সংস্থার ৮ম বর্ষে পদার্পণ,বর্ষপূর্তি উৎসব ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৫৮ বার

স্টাফ রিপোর্টার 

‘এসো মিলি রক্তের বাঁধনে’-এই মানবিক স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিক্রমপুর রক্তদান সংস্থার ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি উৎসব ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে সিরাজদিখান উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিক্রমপুর রক্তদান সংস্থার সভাপতি শুভ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বায়েজিদ খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী এবং বিক্রমপুর রক্তদান সংস্থার উপদেষ্টা গোলাম মাওলা (পি.এস.এম)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো:আনোয়ার পারভেজ, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো:আলাউদ্দিন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী,সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুন্সী সিরাজুল হক,জাতিসংঘের সাবেক আইসিটি কর্মকর্তা ও সংগঠনের উপদেষ্টা নজরুল ইসলাম,লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া এবং ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন অব বরুড়া (ভাব)-এর সভাপতি মো: মোশারফ হোসেন,যিনি ২০১ বার রক্তদান করে দেশের সর্বোচ্চ রক্তদাতাদের একজন হিসেবে পরিচিত।

এছাড়াও উপস্থিত ছিলেন শান্তি স্যার (আরকেএলএম) মেমোরিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারের প্রকল্প পরিচালক ডা.দেবব্রত ঘোষ সমীর,রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা.পুলক নাথ বনিক,এইচ নূর ফাউন্ডেশনের সভাপতি এ.এন.এম. হুমায়ুন কবির,সাজ্জাত নুর,লুৎফর রহমান সোহেল,ব্যবসায়ী ও সমাজসেবক মো: নুরুজ্জামান খান, রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী কামরুজ্জামান লিপু,পশ্চিম রাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীতা রানী দত্ত,উজ্জ্বল গ্লোবাল সার্ভিস লিমিটেডের পরিচালক মাহমুদুর রহমান উজ্জ্বল,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমির হোসেন এবং নুরুল ইসলাম খান,জামাল আহমেদ সেলিমসহ সংগঠনের অন্যান্য উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীরা।

অনুষ্ঠানে বিভিন্ন মানবিক সংগঠনের প্রতিনিধি,স্বেচ্ছাসেবী, রক্তদাতা, শুভাকাঙ্ক্ষী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় স্বেচ্ছায় রক্তদান,মানবিক সেবা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরা হয়।

সপ্তম বছরের পথচলা সফলভাবে অতিক্রম করে অষ্টম বর্ষে পদার্পণ বিক্রমপুর রক্তদান সংস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। রক্তের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সংগঠনটি তাদের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে।

মানবিক বন্ধন,পারস্পরিক সৌহার্দ্য ও স্বেচ্ছাসেবার চেতনায় আয়োজিত এ বর্ষপূর্তি উৎসব ও মিলনমেলা উপস্থিত সবার মধ্যে আনন্দ,উদ্দীপনা এবং নতুন করে মানবিক কাজে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৯
  • ১১:৪৫
  • ৩:৪৩
  • ৫:২৩
  • ৬:৩৮
  • ৬:০৪

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost