1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
গাইবান্ধার ফুলছড়িতে মাদক নির্মূলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত | বাংলা মাটির নিউজ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীয়ার রওশন আরা কাদের উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাইফুল ইসলাম বাদল মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ নারী যুব সংগঠক নির্বাচিত হলেন ফারজানা আক্তার মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে জাতীয় যুব দিবসে যুব ঋণের চেক বিতরণ উলিপুরে নদী খননের নদীর হেললার মাটি কেটে নদী ভরাটের চেষ্টা,পানি নিস্কাশনের পথ বন্ধের আশঙ্কা। নদীর নিরাপত্তা নিশ্চিত করতে ইউএনওর হস্তক্ষেপ কামনা ভালুকায় শ্যালকের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া দপ্তরীকে বরখাস্তের দাবিতে মানববন্ধন গাইবান্ধার ফুলছড়িতে মাদক নির্মূলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে এইচএসসিতে পাসের হার ৫০.৬২%, তিন প্রতিষ্ঠানে সবাই ফেল মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন মুন্সীগঞ্জের কামারখাড়ায় চেয়ারম্যান পদে লড়ার প্রস্তুতি, ভোটারদের দ্বারে যুবদল নেতা নজরুল মোল্লা

গাইবান্ধার ফুলছড়িতে মাদক নির্মূলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৫৫ বার

সৈকত জামান প্রিন্স, ফুলছড়ি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদকদ্রব্যের বিস্তার রোধ ও মাদক নির্মূলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে
মাদকদ্রব্যের বিস্তার রোধ ও মাদক নির্মূলের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। তাঁরা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কার্যকর ভূমিকা পালনের দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এসএম ইব্রাহিম আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিন হাসান খাজা ও মিঠু ভুঁইয়া, উপজেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জাহিদ হাসান জীবন, উদাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব নাজিমুল ইসলাম নয়ন, উপজেলা বণিক সমিতি সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার, শিক্ষক নাজিম উদ্দীন, আব্দুল ওয়াহেদ, বিএনপি নেতা এনামুল হক, হাসান আলী, খলিলুর রহমান প্রমুখ।

বিক্ষোভকারীরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হলে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে মাদক সরবরাহ ও বিক্রির উৎস বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তাঁরা আরও বলেন, মাদকের বিরুদ্ধে শুধু অভিযান চালালেই হবে না, নিয়মিত নজরদারি, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

পরে সমবেত লোকজন একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৯
  • ১১:৪৫
  • ৩:৪৩
  • ৫:২৩
  • ৬:৩৮
  • ৬:০৪

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost