1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে জাতীয় যুব দিবসে যুব ঋণের চেক বিতরণ | বাংলা মাটির নিউজ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীয়ার রওশন আরা কাদের উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাইফুল ইসলাম বাদল মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ নারী যুব সংগঠক নির্বাচিত হলেন ফারজানা আক্তার মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে জাতীয় যুব দিবসে যুব ঋণের চেক বিতরণ উলিপুরে নদী খননের নদীর হেললার মাটি কেটে নদী ভরাটের চেষ্টা,পানি নিস্কাশনের পথ বন্ধের আশঙ্কা। নদীর নিরাপত্তা নিশ্চিত করতে ইউএনওর হস্তক্ষেপ কামনা ভালুকায় শ্যালকের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া দপ্তরীকে বরখাস্তের দাবিতে মানববন্ধন গাইবান্ধার ফুলছড়িতে মাদক নির্মূলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে এইচএসসিতে পাসের হার ৫০.৬২%, তিন প্রতিষ্ঠানে সবাই ফেল মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন মুন্সীগঞ্জের কামারখাড়ায় চেয়ারম্যান পদে লড়ার প্রস্তুতি, ভোটারদের দ্বারে যুবদল নেতা নজরুল মোল্লা

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে জাতীয় যুব দিবসে যুব ঋণের চেক বিতরণ

  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার

স্টাফ রিপোর্টার 

‘দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এসব কর্মসূচি আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

টংঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী,টংঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহাম্মেদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতাব্বর,সমাজসেবা কর্মকর্তা মো:হামিদুল্লাহ মিয়া।

আলোচনা সভায় বক্তারা বলেন,দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষতা উন্নয়ন,প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডে যুবসমাজকে আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানের শেষপর্যায়ে যুবকদের স্বাবলম্বী করে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. আনিছুর রহমান, উপজেলা যুবদলের সদস্যসচিব মহাসিন খাঁন বাবু, যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মারুফ ইসলাম সেন্টু, সাবেক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহাবুব মল্লিক, টংঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, সাবেক সাধারণ সম্পাদক ফিরুজ আলম বিপ্লবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৯
  • ১১:৪৫
  • ৩:৪৩
  • ৫:২৩
  • ৬:৩৮
  • ৬:০৪

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost