
মোঃ আকাশ আহমেদ,স্টাফ রিপোর্টারঃ-
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী রওশন আরা কাদের উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. সাইফুল ইসলাম বাদল।
৩০ অক্টোবর ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের বিদ্যালয় পরিদর্শক মুহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী, এই এডহক কমিটি অনুমোদনের তারিখ থেকে আগামী ০৬ (ছয়) মাস পর্যন্ত বলবৎ থাকবে। নির্ধারিত এই মেয়াদের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার নির্দেশনা রয়েছে।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে এ. বি. এম আব্দুস সাত্তার এবং অভিভাবক সদস্য হিসেবে মো. নজরুল ইসলাম। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকার বলে এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।