1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নওগাঁয় শত বছরের অবহেলিত সড়কের উন্নয়নকাজের উদ্বোধন | বাংলা মাটির নিউজ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ভালুকায় জমি নিয়ে বিরোধে শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা-ক্ষুব্ধ তৃণমূল নওগাঁয় শত বছরের অবহেলিত সড়কের উন্নয়নকাজের উদ্বোধন কুড়িগ্রামে সড়কের পাশে প্ল্যান্ট মেশিন, কালো ধোঁয়া ও ধুলাবালিতে দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁয় ৬ হাজার মানুষের শত বছরের প্রত্যাশা, বিলের মধ্যে হচ্ছে বজ্রনিরোধক ছাউনি উলিপুরে জুয়া খেলার অবস্থায় সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক সিরাজগঞ্জের সলঙ্গাতে দবিরগঞ্জে প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  ফুলবাড়ীয়ায় রওশন আরা কাদের উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সাটানী মথুরাদী স্পোর্টিং ক্লাবের আয়োজনে ‘ঘরোয়া টুর্নামেন্ট ২০২৬’ সিজন ৩ এর প্রস্তুতি শুরু দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল

নওগাঁয় শত বছরের অবহেলিত সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলার হাঁসায়গাড়ি ইউনিয়নের ভূতলিয়া ও কুজাগাড়ি গ্রামের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত সড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে। প্রায় শত বছর ধরে অবহেলিত এই সড়কটি মাটি কেটে উঁচু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ টাকা।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর পক্ষে সড়কটির মাটি কাটার কাজের উদ্বোধন করেন হাঁসায়গাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল হোসেন। এ সময় দুই গ্রামের স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে তাঁদের। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি পানিতে ডুবে থাকায় বিল থেকে ফসল ঘরে তুলতে কৃষকদের ভোগান্তিতে পড়তে হয়। পাশাপাশি তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের যাতায়াত এবং গ্রামের ঈদগাহে নামাজ আদায় করতেও নানা সমস্যার সম্মুখীন হতে হয়।

এমনকি এই সড়কে একটি ব্রিজ থাকলেও সংযোগ সড়কটি চলাচলের উপযোগী না হওয়ায় ব্রিজটি কার্যত কোনো কাজে আসছে না। দীর্ঘদিন ধরে ব্রিজটি থাকলেও সড়কের অভাবে এর সুফল পাচ্ছেন না দুই গ্রামের বাসিন্দারা।

তাঁরা বলেন, দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান হতে যাচ্ছে। সড়কটি মাটি দিয়ে উঁচু করা হলে কৃষিকাজ, শিক্ষার্থীদের যাতায়াতসহ দুই গ্রামের মানুষের চলাচলে স্বস্তি ফিরবে।

এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত কাজ শেষ হলে শত বছরের অবহেলার অবসান ঘটবে এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৯
  • ১১:৪৫
  • ৩:৪৩
  • ৫:২৩
  • ৬:৩৮
  • ৬:০৪

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost