1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
রংপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন মুন্সীগঞ্জ পৌরসভা মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৩ কিলোমিটার পাইপ ধ্বংস ভ্রাম্যমান আদালতের অভিযান; ছবি তুলতে গেলে গণমাধ্যমকর্মীদেরকে ঔষধ ব্যবসায়ীর সভাপতির বাঁধা ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা

রংপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

  • আপডেট টাইম : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯১ বার
রংপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড
রংপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

রিয়াজুল হক সাগর, রংপুর: যৌতুকের দাবিতে স্ত্রী আয়শা বেগম বিউটিকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী দছিম উদ্দিন ভুট্টোকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া লাশ গুমের অভিযোগে ভুট্টুর বাবা বেলাল হোসেন, মা কুলসুম বেগম, মামাতো ভাই বিটু সরকার বিটু, আবু সাইদ, নুরুদ্দিন ও খাজির উদ্দিককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মামলার অপর আসামি বিলকিস বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস প্রদান করেন।বুধবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত (২) এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রোকনুজ্জামান আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সরকারি কৌঁসুলি মো. জাহাঙ্গীর হোসেন তুহিন জানান, রংপুরের পীরগাছা উপজেলার মমিন বাজার এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে আয়শা বেগম বিউটিকে যৌতুকের জন্য স্বামী দছিম উদ্দিন ভুট্টো নির্যাতন করতেন। এর এক পর্যায়ে ২০১৮ সালের ১ জুন তাকে পরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গোয়াল ঘরে পুঁতে রাখে। এর তিন দিন পর গোপনে লাশটি উত্তোলন করে বাড়ির পাশের পাট ক্ষেতে ফেলে রাখে। এর পর ৭ জুন পুলিশ বিউটির লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের বাবা আবুবক্কর সিদ্দিক বাদী হয়ে ১ জুন পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা পীরগাছা থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম তদন্ত শেষে ওই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।মামলার ২৭ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এই রায় প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost