1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
পায়ে শিকল বেঁধেই এসএসসি পরীক্ষা দিচ্ছে আলম মিয়া | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
ভ্রাম্যমান আদালতের অভিযান; ছবি তুলতে গেলে গণমাধ্যমকর্মীদেরকে ঔষধ ব্যবসায়ীর সভাপতির বাঁধা ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘরায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন করেন এমপি কামরুজ্জামান রতন কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান

পায়ে শিকল বেঁধেই এসএসসি পরীক্ষা দিচ্ছে আলম মিয়া

  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৫৯ বার
পায়ে শিকল বেঁধেই এসএসসি পরীক্ষা দিচ্ছে আলম মিয়া
পায়ে শিকল বেঁধেই এসএসসি পরীক্ষা দিচ্ছে আলম মিয়া

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী নেহাল পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পায়ে শিকল পড়া অবস্থায় এসএসসি পরীক্ষা দিচ্ছে মো. আলম মিয়া (১৬)। অথচ সপ্তাহ দুয়েক আগেও সে স্বাভাবিক জীবন যাপন করতো। একটি ঘটনায় হঠাৎ মানসিক ভারসাম্য হারানোয় আলমের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি।

জানা গেছে, আলম মিয়া ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের অটোরিকশাচালক আব্দুল আলীমের ছেলে। তিলাই উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি সমান পরীক্ষায় মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে সে। আলম মিয়া কিছুদিন আগেও সুস্থ স্বাভাবিক ছিল। দুই সপ্তাহ আগে বাবার অটোরিকশায় ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে ৪ জন যাত্রী নিয়ে সে সোনাহাট স্থলবন্দরের উদ্দেশ্য রওনা হয়। পথে অটোরিকশায় থাকা যাত্রীরা আলম মিয়াকে একটি সমুচা খেতে দেয়। সমুচা খাওয়ার পর থেকে অসংলগ্ন আচরণ শুরু করে। স্থলবন্দর যাওয়ার আগে কৌশলে ওই ৪ ব্যক্তি পালিয়ে যায়। পরে পরিচিত এক অটোরিকশা চালক তাকে বাসায় নিয়ে আসে। সেই থেকে তার আচার আচরণে পরিবর্তন শুরু হয়। ধারণা করা হচ্ছে সমুচায় অতিরিক্ত চেতনানাশক মিশিয়ে অটোরিকশাটি চুরির উদ্দেশ্য ছিল চক্রটির।

আলম মিয়ার বাবা আব্দুল আলিম বলেন, ওই ঘটনার পর থেকে আলম মিয়ার মস্তিষ্কে বিকৃতি দেখা দেয়। মাঝে মাঝে স্মৃতিশক্তি ফিরে পায় এবং স্বাভাবিক আচরণ করে। তবে প্রায় সময় সে পাগলামী করছে। এছাড়াও বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরে না। বিভিন্ন জায়গায় রাত্রি যাপন করে। এ কারণেই তার পায়ে শিকল বেঁধে আটকে রাখা হয়। ডাক্তার দেখিয়েও কোনো লাভ হচ্ছে না। ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম সায়েম জানান, আলম মিয়ার পরিবার ও তার সঙ্গে কথা বলে যেটি মনে হয়েছে, সে মানসিক সমস্যায় ভুগছে। দীর্ঘ মেয়াদী চিকিৎসার ব্যবস্থা নিলে আবারো সুস্থ-স্বাভাবিক জীবনযাপন করতে পারবে সে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost