1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৪ | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘরায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন করেন এমপি কামরুজ্জামান রতন কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান মুন্সীগঞ্জের গজারিয়ায় দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের ধাক্কায় নিহত- ১ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় প্রবাসী বিল্লাল হোসেন গুরুতর আহত মুন্সীগঞ্জের সিরাজদিখানে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

  • আপডেট টাইম : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৯৫ বার
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৪
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

মোঃ রাজু মিয়া বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ‘জীবন গ্রুপ’ নামের একটি কিশোর গ্যাং গ্রুপের ৪ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শনিবার (১৬ মার্চ) রাত সোয়া ১০টায় নগরীর সদরঘাট এলাকার ডিটি রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আনোয়ারা উপজেলার শিলাআগড়ার আব্দুল খালেকের ছেলে মো. পারভেজ হোসেন (২৮), সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ির শওকত আলীর ছেলে মো. শাহীন (৩২), কুমিল্লার মুরাদনগর থানার এলখাল এলাকার জয়নাল মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম (৩০) ও আনোয়ারা উপজেলার শিলাইগড়া এলাকার আব্দুল খালেকের ছেলে মো. মিল্লাত (৩২)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সদরঘাট এলাকার ডিটি রোডে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাত সোয়া ১০টায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ডাকাতরি প্রস্তুতির সময় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি স্টিলের চাপাতি, ১টি ফোল্ডিং টিপছুরি এবং ১টি স্টিলের ক্ষুর উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ‘জীবন গ্রুপ’ নামক কিশোর গ্যাংয়ের হয়ে দীর্ঘদিন ধরে নগরীসহ বিভিন্ন এলাকায় রাত্রীকালীন সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি করে আসছিল। এছাড়া ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে সদরঘাট থানারডিটি রোড এলাকায় একত্রিত হয়েছিল তারা। ‘জীবন গ্রুপ’ নামক এই কিশোর গ্যাংয়ের সদস্যরা নগরীর সদরঘাট এলাকায়, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন অলি-গলি ও রোডে ছিনতাই, চাঁদাবাজি, নিজেদের মধ্যে মারামারি, অন্য সাধারণ কিশোরদের মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। তারা সাধারণ মানুষকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ছিনতাই করে আসছিল বলেও স্বীকার করে। গ্রেপ্তার পারভেজ হোসেনের বিরুদ্ধে নগরীর সদরঘাট এবং কুমিল্লার কোতয়ালী মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost