1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ঈদে ট্রেনের ভাড়া বাড়ানো নিয়ে মন্ত্রী ও মহাপরিচালকের ভিন্ন বক্তব্য | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
Website publishing check 59c673769e57 মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক পত্নীতলায় নজিপুর সরকারি কলেজ রোভার স্কাউটসের উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত মানিকগঞ্জে সাবেক যুবলীগ আহ্বায়কের বাড়িতে হামলা-ভাঙচুর-দুর্বৃত্তরা পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে সহায়তা উপকরণ বিতরণ সার বিতরণ বিলম্বে সড়ক অবরোধ ও ডিলারকে অবরুদ্ধ মুন্সীগঞ্জ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি সোহেল রানা,সাধারণ সম্পাদক মুন্না  সাংবাদিক লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই শ্রীবরদী প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে বন্যা, ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ

ঈদে ট্রেনের ভাড়া বাড়ানো নিয়ে মন্ত্রী ও মহাপরিচালকের ভিন্ন বক্তব্য

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৩২৪ বার
ঈদে ট্রেনের ভাড়া বাড়ানো নিয়ে মন্ত্রী ও মহাপরিচালকের ভিন্ন বক্তব্য

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ এখন থেকে ট্রেনে চড়লে গুনতে হবে বাড়তি ভাড়া। রেল ভ্রমণে সরকারের রেয়াতি সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে ভাড়া বাড়বে। এপ্রিল থেকেই কার্যকর করতে তোড়জোড় শুরু করেছে রেলওয়ে। তবে এমন সিদ্ধান্তের বিষয়ে রেলের মহাপরিচালক ও রেলপথমন্ত্রী দুই রকম বক্তব্য দিয়েছেন।

এ বিষয়ে রেলের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সরদার সাহাদাত আলী বলেন, এ মুহূর্তে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা ভাড়া সমন্বয় করব। আমরা চেষ্টা করছি আগামী মাসের ১ তারিখ থেকে বাস্তবায়ন করার। এতে করে আমাদেরও আয়-ব্যয়ের পার্থক্য কমে আসবে। তবে ব্যবসায়ীদের আগ্রহ ধরে রাখতে পণ্য পরিবহণে বিদ্যমান সুবিধা বহাল রাখার সিদ্ধান্ত থাকছে বলে রেলওয়ে থেকে নিশ্চিত করা হয়েছে। রেলের আয় বাড়াতেই এ উদ্যোগ। তবে পণ্য পরিবহণে ভাড়া থাকবে আগের মতোই।

তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিমের। তিনি বলেন, নিকট ভবিষ্যতেও ট্রেনের ভাড়া বাড়বে না।

এ সময় রেলের ভারপ্রাপ্ত মহাপরিচালকের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, তিনি (ভারপ্রাপ্ত মহাপরিচালক) কি সিদ্ধান্ত দেওয়ার মালিক নাকি? আমি বলছি, এখন ভাড়া বাড়বে না। কখনো বাড়ানোর প্রয়োজন হলে আপনাদের (সাংবাদিকদের) সঙ্গে আলাপ করে পরিস্থিতি ব্যাখ্যা করে সাধারণ মানুষকে জানান দিয়ে তার পর আমরা চিন্তা করব। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই।

উল্লেখ্য, ট্রেনে চড়ে ১০০ কিলোমিটারের বেশি ভ্রমণ করলে সরকার বিভিন্ন হারে অর্থছাড়ের সুবিধা দিয়ে আসছিল। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার বাদে অন্যান্য রুটের যাত্রীরা ১০০ কিলোমিটারের বেশি ভ্রমণে ভাড়ায় ২০ শতাংশ ছাড় পাচ্ছেন। ২৫১ থেকে ৪০০ কিলোমিটার দূরত্বে ছাড় পাচ্ছেন ২৫ শতাংশ।

রেলের হিসাবে, এক টাকা আয় করতে প্রায় ৩ টাকা খরচ হচ্ছে তাদের। এ ব্যবধান কমাতেই সুবিধা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা।

একই সঙ্গে যাত্রীর আবেদনে সংযোজন করা অতিরিক্ত বগির ভাড়া বাড়ানোরও পরিকল্পনা রয়েছে রেলের। সংযোজিত বগির শোভন শ্রেণিতে ২০ শতাংশ এবং স্নিগ্ধাসহ অন্যান্য উচ্চ শ্রেণিতে ৩০ শতাংশ রিজার্ভেশন সার্ভিস চার্জ যোগ করা হবে ভাড়ার সঙ্গে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost