1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
উত্তরবঙ্গের ট্রেন যাত্রীদের জন্য দুঃসংবাদ | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উলিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা,চরম দুর্ভোগে শিক্ষার্থী ও সাধারণ মানুষ তিস্তার ৩০ পয়েন্টে তীব্র ভাঙন,বিলীন হচ্ছে ভিটেমাটি ফসলি জমি মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোবাইল কোর্টে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংগ্রামী রাজনীতির প্রতীক এম হায়দার আলী,এখনও অসহায় মানুষের আস্থার ঠিকানা মুন্সীগঞ্জের সিরাজদিখানে চরনিমতলা ব্রীজের দক্ষিণ পাশে ঝুঁকিপূর্ণ সড়ক,যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা মুন্সীগঞ্জের শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু মুন্সীগঞ্জের সিরাজদিখানে হত্যার উদ্দেশ্যে হামলা,ছুরিসহ আটক এক নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ কুড়িগ্রামে লালসার শিকার ১১বছরের শিশু,অভিযুক্তকে ধোলাই দিয়ে থানায় সোর্পদ

উত্তরবঙ্গের ট্রেন যাত্রীদের জন্য দুঃসংবাদ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৮০ বার
উত্তরবঙ্গের ট্রেন যাত্রীদের জন্য দুঃসংবাদ

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় সৃষ্ট শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন রাজশাহী, পঞ্চগড় ও রংপুরসহ উত্তরবঙ্গের যাত্রীরা। মঙ্গলবার (১৯ মার্চ) সারা দিনই এ শিডিউল বিপর্যয় থাকবে বলে জানিয়েছেন ঢাকার স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় আজ সারা দিন ট্রেনের শিডিউল বিপর্যয় থাকবে। তবে আগামীকাল বুধবার (২০ মার্চ) থেকে এ বিপর্যয় কেটে যাবে।

বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব রেল‌স্টেশ‌ন এলাকায় সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দি‌কে পঞ্চগড় থে‌কে ছে‌ড়ে আসা পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের এক‌টি বগির ৪টি চাকা লাইনচ‌্যুত হয়। ট্রেনের চাকার ত্রু‌‌টির কার‌ণে এই লাইনচ‌্যুত হওয়ার ঘটনা ঘ‌টে। উদ্ধারকারী ট্রেন এসে চাকা অপসারণ করলে রাত আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে শিডিউল বিপর্যয়ে কয়েক হাজার যাত্রী দুর্ভোগের শিকার হয়েছেন।

দুর্ঘটনাকবলিত ট্রেনটির রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে রাত সাড়ে ১১টায় ছাড়ার কথা ছিল। পরে সেই ট্রেন কমলাপুরে আসে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে। ১০ ঘণ্টারও বেশি শিডিউল বিপর্যয়ের পর সকাল ১০টার দিকে কমলাপুর ছেড়ে যায় ট্রেনটি।

লাইনচ্যুতির ঘটনায় রেল চলাচল পুনরায় স্বাভাবিক করতে ৫ ঘণ্টা দেরি হওয়ায় এ শিডিউল বিপর্যয় সৃষ্টি হয়। ফলে পঞ্চগড় এক্সপ্রেস ছাড়াও বেশ কয়েকটি উত্তরবঙ্গের ট্রেন শিডউল বিপর্যয়ের কবলে পড়েছে। যেগুলো সকাল থেকে উত্তরবঙ্গের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখনও ঢাকায় এসেই পৌঁছাতে পারেনি।

কমলাপুর রেলস্টেশন ঘুরে যাত্রীদের ভিড় দেখা গেছে। সারা রাত স্টেশনে শুয়ে বসে পার করেছেন অনেকেই। রমজান মাস হওয়ায় যাত্রীদের ভোগান্তি আরও বেশি। যাত্রীদের অভিযোগ, এ দীর্ঘ ভোগান্তির সময়ে কর্তৃপক্ষ থেকে তাদের জানানো হয়নি কোনো তথ্যই।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৫
  • ১২:০৪
  • ৪:৪০
  • ৬:৫৩
  • ৮:১৯
  • ৫:১১

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost