1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
পরিবেশ দূষণ বন্ধে ডিপজলের আহ্বান | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৩ কিলোমিটার পাইপ ধ্বংস ভ্রাম্যমান আদালতের অভিযান; ছবি তুলতে গেলে গণমাধ্যমকর্মীদেরকে ঔষধ ব্যবসায়ীর সভাপতির বাঁধা ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘরায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন করেন এমপি কামরুজ্জামান রতন

পরিবেশ দূষণ বন্ধে ডিপজলের আহ্বান

  • আপডেট টাইম : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৪৪০ বার
পরিবেশ দূষণ বন্ধে ডিপজলের আহ্বান
পরিবেশ দূষণ বন্ধে ডিপজলের আহ্বান

বিশেষ প্রতিনিধি:  ঢাকার গাবতলীর পর আমিন বাজারের মূল সড়কের পাশে প্রকাশ্যে একের পর এক কয়লার স্তুপ গড়ে তোলায় আশপাশের এলাকার বায়ু ও পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। পুরো এলাকা যেন অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ছে।

এ নিয়ে চলচ্চিত্রের মুভিলর্ডখ্যাত মনোয়ার হোসেন ডিপজল উদ্বেগ প্রকাশ করে বলেন, আমিন বাজার এলাকাসহ আশপাশের এলাকায় এমনিতেই সিটি করপোরেশনের ময়লার ডাম্পিং স্টেশন থাকায় এসব এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। দুর্গন্ধে টেকা যায় না। মানুষ নানা রোগ-ব্যাধিতে আক্রান্ত হচ্ছে।

এখন নতুন উপদ্রব হয়ে দেখা দিয়েছে সড়কের পাশে কয়লার বড় বড় স্তুপ গড়ে তোলা। এতে আশপাশের এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। মানুষ ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে না। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় যানবাহন চলাচলেও ব্যাঘাত ঘটছে। এর সাথে সড়কের উন্নয়ন কাজ চলায় সেই ধুলাবালিও বাতাসে উড়ছে। সবমিলিয়ে পুরো আমিন বাজার ও আশপাশের এলাকার পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে।

ডিপজল বলেন, আমি সরকারের বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। তারা যাতে ঐ এলাকাসহ পুরো এলাকার বায়ুদূষণ বন্ধসহ পরিবেশ দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়। তা নাহলে, দূষণ শুধু এ এলাকায় সীমাবদ্ধ থাকবে না, রাজধানীতেও ছড়িয়ে পড়বে।

ডিপজল বলেন, সারাদেশেই পরিবেশ দূষণ হচ্ছে। এজন্য সকলেরই সচেতন হওয়া উচিৎ। সুস্থ পরিবেশ থাকলে সুস্থভাবে বেঁচে থাকা যায়। আমি সকলকে আহ্বান জানাচ্ছি, পরিবেশ দূষণ রোধে সচেতন হোন। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলবেন না। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন। পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আপনারা সচেতন হোন, নিজ নিজ এলাকা দূষণমুক্ত রাখতে নাগরিক দায়িত্ব পালন করুন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost