1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
টঙ্গীতে মারধর ও মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি কথিত যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজানগর ইউনিয়নকে মাদকমুক্ত,শিক্ষাবান্ধব ও ন্যায়ভিত্তিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার সাইফুল খান নিরবের মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ১১৩ জন গ্রাহকের অর্থ লোপাটের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে মুন্সীগঞ্জের গজারিয়ায় কারখানা শ্রমিকের রহস্যজনক মৃত্যু,শরীরে আঘাতের চিহ্ন মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল জমজ ভাই বোনের মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযান- ৩ প্রতিষ্ঠান কে ৮ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আদালতের বিচারক ও আইনজীবীদের সমন্বয়ে সচেতনতামূলক কর্মসূচী যোগাযোগ, নাগরিক সেবা ও যুবসমাজকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার কথা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মানিকগঞ্জে সিংগাইর পৌর ভূমি অফিসে ১খারিজে ২ লাখ ১০ হাজার বকশীগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার শিবালয়ে সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ ৪০–৪২টি গাছ উধাও, মূল্য ৭ লাখ টাকা তদন্তের আশ্বাস উপজেলা বন কর্মকর্তা

টঙ্গীতে মারধর ও মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি কথিত যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

  • আপডেট টাইম : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৪৬৮ বার
টঙ্গীতে মারধর ও মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি কথিত যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

(গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীর চিহ্নিত পুলিশের সোর্স ও কথিত যুবলীগ নেতা বাদশা মিয়ার বিরুদ্ধে রবিউল ইসলাম মিজান নামে এক ব্যক্তিকে মারধর ও মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযুক্ত যুবলীগ নেতা বাদশা মিয়া টঙ্গীর পাগার ৪৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ রাত ১১টার দিকে বাদশা রাস্তায় একা পেয়ে রবিউল ইসলামের মাথায় পিস্তল ধরে এলোপাতাড়ি মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ সময় আশপাশের লোকজন ছুটে আসলে মোটরসাইকেল নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় সে।

ভুক্তভোগী রবিউল ইসলামের অভিযোগ, বাদশা মিয়া আগেও এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অভিযুক্তের হুমকির কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যে কোনো সময় তাকে হত্যা করা হতে পারে বলে আশংকা করছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায়, পবিত্র ঈদুল ফিতরের দিনও এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুড়েছে সে। অভিযোগ আছে ৫ আগষ্টের পট পরিবর্তনের পর ২৭ আগস্ট সন্ধ্যায় স্টেশন রোড এলাকায় বিএনপির এক নেতার সাথে বৈঠক করে আপোষ মিমাংসা করে এলাকায় বীরদর্পে চলাফেরা করছে সে ও তার অনুসারীরা। এছাড়া পুলিশের সোর্স হিসেবে কাজ করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। তার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। আওয়ামী লীগের প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ সহচর হওয়ায় তার বিরুদ্ধে মূখ খোলার সাহস পাননা কেউ।

স্থানীয় মাদক কারবারিদের কাছ থেকে মাসোয়ারা নিয়ে পুলিশকে পৌঁছে দেয় বলে পুলিশও তাকে গ্রেফতার করে না।

এবিষয়ে অভিযুক্ত বাদশার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, থানায় অভিযোগ দায়ের হয়েছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৫৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৪
  • ১১:৫৪
  • ৪:১২
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪৭

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost