1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
রাজানগর ইউনিয়নকে মাদকমুক্ত,শিক্ষাবান্ধব ও ন্যায়ভিত্তিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার সাইফুল খান নিরবের | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজানগর ইউনিয়নকে মাদকমুক্ত,শিক্ষাবান্ধব ও ন্যায়ভিত্তিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার সাইফুল খান নিরবের মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ১১৩ জন গ্রাহকের অর্থ লোপাটের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে মুন্সীগঞ্জের গজারিয়ায় কারখানা শ্রমিকের রহস্যজনক মৃত্যু,শরীরে আঘাতের চিহ্ন মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল জমজ ভাই বোনের মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযান- ৩ প্রতিষ্ঠান কে ৮ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আদালতের বিচারক ও আইনজীবীদের সমন্বয়ে সচেতনতামূলক কর্মসূচী যোগাযোগ, নাগরিক সেবা ও যুবসমাজকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার কথা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মানিকগঞ্জে সিংগাইর পৌর ভূমি অফিসে ১খারিজে ২ লাখ ১০ হাজার বকশীগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার শিবালয়ে সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ ৪০–৪২টি গাছ উধাও, মূল্য ৭ লাখ টাকা তদন্তের আশ্বাস উপজেলা বন কর্মকর্তা

রাজানগর ইউনিয়নকে মাদকমুক্ত,শিক্ষাবান্ধব ও ন্যায়ভিত্তিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার সাইফুল খান নিরবের

  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার

স্টাফ রিপোর্টার 

“সেবায় ছিলাম,আছি এবং থাকব-ইনশাআল্লাহ”-এই প্রত্যয় ব্যক্ত করে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল খান নিরব ইউনিয়নবাসীর কল্যাণে বিভিন্ন উন্নয়ন ও জনসেবামূলক পরিকল্পনার কথা জানিয়েছেন।

জনগণের পাশে থেকে একটি শান্তিপূর্ণ,মাদকমুক্ত, শিক্ষাবান্ধব,কৃষিবান্ধব ও ন্যায়ভিত্তিক রাজানগর ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।সাইফুল খান নিরব বলেন, “আপনাদের কল্যাণে আমার অঙ্গীকার-জনসেবা ও জনকল্যাণ নিশ্চিত করা এবং দক্ষ জনশক্তি গড়ে তোলা। জনগণের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও নাগরিকসেবা আরও সহজলভ্য করার প্রত্যয়ও জানান তিনি।

শিক্ষার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন,প্রতিটি শিক্ষার্থী যাতে মানসম্মত শিক্ষা লাভের সুযোগ পায়,সে জন্য সুষ্ঠু ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা তাঁর অন্যতম অঙ্গীকার।

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

যুবসমাজ প্রসঙ্গে সাইফুল খান নিরব বলেন, যুব সমাজকে মাদকের ছোবল থেকে মুক্ত করে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনা-এটাই আমার অন্যতম প্রধান লক্ষ্য। তরুণদের খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে মাদক ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে তাঁর অবস্থান স্পষ্ট। তিনি বলেন, “আত্মীয়তা নয়,ন্যায় ও অন্যায়ের মাপকাঠিতে বিচার প্রতিষ্ঠা করতে চাই। ন্যায়বিচার হবে সকলের জন্য সমান,নিরপেক্ষ ও স্বচ্ছ। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত না করে ইউনিয়নের সব মানুষের জন্য সমান অধিকার ও ন্যায়সংগত পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

কৃষকদের উন্নয়নেও বিশেষ পরিকল্পনার কথা জানান সাইফুল খান নিরব।কৃষকদের বৈজ্ঞানিক ও আধুনিক পদ্ধতিতে চাষাবাদে সার্বিক সহযোগিতা,প্রয়োজনীয় পরামর্শ এবং কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।
পাশাপাশি ইউনিয়নের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা নিশ্চিত করা এবং বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান ভ্রাতৃপ্রতিম বন্ধন ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

সাইফুল খান নিরব বলেন,রাজানগর ইউনিয়নের উন্নয়ন কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর বিষয় নয়;এটি পুরো ইউনিয়নবাসীর সম্মিলিত দায়িত্ব।জনগণের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে একটি সুশৃঙ্খল,উন্নত,মানবিক ও সম্প্রীতিপূর্ণ রাজানগর ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

তিনি আরও বলেন,জনগণের ভালোবাসা,আস্থা ও সহযোগিতা পেলে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।জনগণের সেবাকে দায়িত্ব ও মানুষের কল্যাণকে রাজনীতির মূল লক্ষ্য হিসেবে নিয়ে ভবিষ্যতেও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৫৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৪
  • ১১:৫৪
  • ৪:১২
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪৭

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost