
স্টাফ রিপোর্টার
ভালুকায় আতঙ্কের আরেক নাম পুলিশ। পুলিশ যেখানে জনগণের বন্ধু বলে স্লোগান দেয় সেখানে ভালুকায় পুলিশ হয়ে উঠেছে জনসাধারণের কাছে আতঙ্কের নাম।
আওয়ামীলীগ পতনের পরবর্তী সময় ভালুকা মডেল থানায় কোন প্রকার মামলা ছাড়াই গ্রেফতার ও হয়রানির শিকার হয়েছে অনেকে।
এলাকার কোন বিএনপি নেতা বা কারো সাথে কোন ব্যক্তির ব্যক্তিগত ঝামেলা থাকলেই পুলিশ দিয়ে সাধারণ মানুষকে করা হচ্ছে হয়রানি। পুলিশ আতঙ্কে চাস্টলে বসে চা খেতেও ভয় পায় অনেকে।
গতরাত ২ ঘটিকায় হবিরবাড়ী সিডস্টোরে গার্মেন্টস কর্মী মাসুদ রানাকে গ্রেফতার করতে যায় ভালুকা মডেল থানার এসআই আতিক। মাসুদ দীর্ঘদিন যাবত স্কয়ার ফ্যাক্টরিতে চাকরি করেন। উনার নামে থানায় কোন প্রকার মামলা বা অভিযোগ নেই। তবুও তিনি হয়েছেন হয়রানি শিকার।
ভালুকায় মাসুদের মত এমন অনেক অসহায় নিরপরাধ মানুষ পুলিশি হয়রানির শিকার হয়েছেন এবং হচ্ছেন।
ভালুকা মডেল থানার সুযোগ্য ওসি হুমায়ুন স্যারকে অনুরোধ করব কোনপ্রকার লিখিত অভিযোগ ও মামলা ব্যতীত নিরাপরাধ সাধারণ মানুষকে রাত বিরেতে এমন হয়রানি বন্ধ করা হোক।