
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ছয় জেলেসহ মাছ ধরার ট্রলার ডুবে গেছে।সোনারগাঁও উপজেলার চরহোগলা বালুরঘাটের কাছে মেঘনা নদীতে সোমবার সকালে এ ঘটনায় আশপাশের নৌযানের সহযোগিতার পাঁচ জেলে তীরে উঠতে পারলেও মোহাম্মদ শরীফ (৩২) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।
পরে জাতীয় জরুরি সেবা- ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবরি দল অভিযান শুরু করেছে।নিখোঁজ শরীফ শহরের দক্ষিণ ইসলামপুরের মোহাম্মদ হোসেনের ছেলে।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান,পানির গভীরতা বেশি এবং স্রোত রয়েছে।ডুররি দল একজনকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান,ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাল্কহেডটি শনাক্ত করার চেষ্টা চলছে