1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
কুড়িগ্রামে ১২ দিন ধরে নিখোঁজ কলেজ পড়ুয়া দুই বোন দিশেহারা পরিবার | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফ্যামিলি কার্ড জরিপে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা ১-৭ আগস্ট হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী জামাল আকনের বিরুদ্ধে অপপ্রচার মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংবাদ প্রকাশের পর অনিয়মের টাকা রাষ্ট্রীয় কোষাগারে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় আহত- ২ উলিপুরের দুর্গাপুর বাজারে মৎস্য আইন বাস্তবায়ন অভিযান, অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস এনএসআই এর বিশেষ অভিযান ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৪ লাখ টাকা সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে সরকারি অনুমোদনবিহীন তিনটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌথ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।  অভিযানে অবৈধ বিজ্ঞাপনের বিলবোর্ড অপসারণের পাশাপাশি দুই প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং দীর্ঘদিন বন্ধ থাকা একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১১টা ৫০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষ্মীবিলাস গ্রামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), মুন্সীগঞ্জ জেলা এবং সিরাজদিখান উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে সরকারি অনুমোদন ছাড়াই পরিচালিত সিলভার গ্রীন সিটি হাউসিং প্রকল্প, নাভানা রিয়েল এস্টেট কোম্পানি এবং প্রিন্স সিটি-র অবৈধ বিজ্ঞাপনের বিলবোর্ড অপসারণ ও ভেঙে ফেলা হয়। একই সঙ্গে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ২০ ধারায় সিলভার গ্রীন সিটি হাউসিং প্রকল্পকে ২ লাখ টাকা এবং নাভানা রিয়েল এস্টেট কোম্পানিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন। অভিযান চলাকালে স্থানীয় গ্রামবাসী ভ্রাম্যমাণ আদালতকে জানান, সিলভার গ্রীন সিটি কর্তৃপক্ষ প্রায় ২০ বছর আগে লোহার রেলিং স্থাপন করে লক্ষ্মীবিলাস গ্রামের একটি গুরুত্বপূর্ণ জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। ফলে স্থানীয় বাসিন্দা, বিশেষ করে মুসল্লিরা মসজিদে যাতায়াতসহ দৈনন্দিন চলাচলে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)-এর তথ্য এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা ওই রাস্তাটি পুনরায় জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় লক্ষ্মীবিলাস গ্রামের বাসিন্দারা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, রাস্তা উন্মুক্ত হওয়ায় এখন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাপায় ভেঙ্গে গেলো নারীর দুই পা নওগাঁয় পিপলস সিটির জমি দখলচেষ্টার অভিযোগে আদালতে মামলা জাতীয় সাপ্তাহিক মুক্ত বাংলা’র ব্যুরো প্রধান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম মিঠু।

কুড়িগ্রামে ১২ দিন ধরে নিখোঁজ কলেজ পড়ুয়া দুই বোন দিশেহারা পরিবার

  • আপডেট টাইম : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বার

রিয়াজুল হক সাগর,রংপুর অফিস

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী ২ আপন বোন নিখোঁজ হয়েছেন। গত ১৬ সেপ্টেম্বর নিখোঁজ হন। তাদের সন্ধান চেয়ে রাজারহাট পুলিশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাদের বাবা।

নিখোঁজ দুই বোনের মধ্যে একজনের নাম স্নিগ্ধা রানী (২৪) আর অন্যজনের নাম পূর্ণিমা রানী (১৮)। তারা রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের প্রাইমারি স্কুলশিক্ষক শৈলেন্দ্র নাথ বর্মনের মেয়ে। স্নিগ্ধা কুড়িগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আর পূর্ণিমা একই কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর দুই বোন একসঙ্গে কলেজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর বাসায় ফেরেননি। ওই দিন থেকে নিখোঁজ রয়েছেন তারা। রবিবার (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত তাদের খোঁজ পায়নি পুলিশ ও পরিবার।

পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দিন থেকে তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। দুই মেয়ে নিখোঁজ হওয়ার পর থেকে বাবা-মা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

তাদের পিতা শৈলেন্দ্র নাথ বর্মন বলেন, ‘১৬ সেপ্টেম্বর দুই মেয়ে একসঙ্গে কলেজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। আমি কিছু দূর তাদের এগিয়ে দিয়ে এসেছি। সারাদিন বাড়ি ফেরেনি। এরপর তাদের মোবাইল নম্বরে কল দিলে বন্ধ পাই। পরে রাতেই থানায় জিডি করি।’

‘কোনও বাবা-মায়ের একসঙ্গে দুই মেয়ে নিখোঁজ হলে তাদের অবস্থা কেমন হতে পারে একবার ভেবে দেখুন। কেউ তাদের আটকে রেখেছে কিনা, গুম করেছে কিনা তাও নিশ্চিত নই। আমার মেয়েরা জীবিত আছে কিনা, থাকলে কোথায়, কীভাবে আছে তাও জানি না। এগুলো জানার অধিকার তো আমার আছে’ বলেন স্কুলশিক্ষক এই বাবা।

তবে তারা দুই বোন এফিডেভিট করে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন জানিয়েছেন লালমনিরহাট জজ কোর্টের আইনজীবী রাশেদুল ইসলাম রনি। তিনি বলেন, ‘গত ১৬ সেপ্টেম্বর একজন হুজুর ও কয়েকজন নারীসহ ওই দুই বোন আমার কাছে এফিডেভিট করেছেন। তারা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করবেন বলে আমাকে জানান। এমনকি তারা সুরা ফাতিহা ও সুরা ইখলাস মুখস্থ বলেছেন। তার মানে তারা আগে থেকে প্রস্তুতি নিয়েছেন। পরে নাম পরিবর্তনের জন্য আইনি কাগজপত্র প্রস্তুত করে চলে যান।’

এক প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, ‘তাদের সঙ্গে আসা হুজুর ও অন্য নারীদের আমি চিনি না। আমার সন্দেহ, সঙ্গে আসা হুজুর ও নারীরা দুই বোনের খোঁজ জানেন। তাদের খুঁজে পেলে দুই বোনকেও পাওয়া যাবে।’

নিখোঁজ দুই বোনের সন্ধানে মাঠে কাজ করছে পুলিশের একাধিক দল। ইতিমধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাদের পাওয়া যায়নি।

পুলিশ বলছে, গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজারহাট ও নাগেশ্বরী থানা পুলিশ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা শহরের একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে হাসান ফেরদৌস নামের এক মৌলভীকে পাওয়া যায়। বাড়িতে বোরকা পরা বেশ কয়েকজন নারীর উপস্থিতির প্রমাণ পায় পুলিশ। নারী পুলিশের সহায়তায় তল্লাশির চেষ্টা করা হলেও হাসান ফেরদৌস ও তার লোকজন পুলিশকে সহায়তা করেননি। ফলে সেখান থেকে ফিরে আসে পুলিশ।

অভিযানকালীন (বর্তমানে কুড়িগ্রাম পুলিশ লাইনসে সংযুক্ত) রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম বলেন, ‘নিখোঁজ দুই বোনের সর্বশেষ লোকেশন নিশ্চিত হয়ে নারী পুলিশসহ আমরা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় অভিযান পরিচালনা করি। সেখানে হাসান ফেরদৌস নামে এক ব্যক্তিকে পাওয়া যায়। লালমনিরহাটে এফিডেভিট করার সময় এই হাসান ফেরদৌস উপস্থিত ছিলেন বলে আমরা নিশ্চিত হয়েছি। বাড়ি তল্লাশিতে সহায়তা না করায় পুলিশ ফিরে আসে। অভিযানকে বিতর্কিত করতে পরদিন হাসান ফেরদৌস ও তাদের অনুসারীরা পুলিশের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। তবে দুই বোনের অনুসন্ধান অব্যাহত রেখেছে পুলিশ।’

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান বলেন, ‘দুই বোনের সন্ধানে তথ্য প্রযুক্তিগত দিকসহ সব ধরনের প্রক্রিয়া অনুসরণ করছে পুলিশ। আশা করছি, শিগগিরই তাদের সন্ধান পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

এনএসআই এর বিশেষ অভিযান ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৪ লাখ টাকা সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে সরকারি অনুমোদনবিহীন তিনটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌথ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।  অভিযানে অবৈধ বিজ্ঞাপনের বিলবোর্ড অপসারণের পাশাপাশি দুই প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং দীর্ঘদিন বন্ধ থাকা একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১১টা ৫০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষ্মীবিলাস গ্রামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), মুন্সীগঞ্জ জেলা এবং সিরাজদিখান উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে সরকারি অনুমোদন ছাড়াই পরিচালিত সিলভার গ্রীন সিটি হাউসিং প্রকল্প, নাভানা রিয়েল এস্টেট কোম্পানি এবং প্রিন্স সিটি-র অবৈধ বিজ্ঞাপনের বিলবোর্ড অপসারণ ও ভেঙে ফেলা হয়। একই সঙ্গে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ২০ ধারায় সিলভার গ্রীন সিটি হাউসিং প্রকল্পকে ২ লাখ টাকা এবং নাভানা রিয়েল এস্টেট কোম্পানিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন। অভিযান চলাকালে স্থানীয় গ্রামবাসী ভ্রাম্যমাণ আদালতকে জানান, সিলভার গ্রীন সিটি কর্তৃপক্ষ প্রায় ২০ বছর আগে লোহার রেলিং স্থাপন করে লক্ষ্মীবিলাস গ্রামের একটি গুরুত্বপূর্ণ জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। ফলে স্থানীয় বাসিন্দা, বিশেষ করে মুসল্লিরা মসজিদে যাতায়াতসহ দৈনন্দিন চলাচলে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)-এর তথ্য এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা ওই রাস্তাটি পুনরায় জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় লক্ষ্মীবিলাস গ্রামের বাসিন্দারা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, রাস্তা উন্মুক্ত হওয়ায় এখন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost