1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দূর্ঘটনায় মৃত্যু- ৩ | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফ্যামিলি কার্ড জরিপে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা ১-৭ আগস্ট হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী জামাল আকনের বিরুদ্ধে অপপ্রচার মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংবাদ প্রকাশের পর অনিয়মের টাকা রাষ্ট্রীয় কোষাগারে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় আহত- ২ উলিপুরের দুর্গাপুর বাজারে মৎস্য আইন বাস্তবায়ন অভিযান, অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস এনএসআই এর বিশেষ অভিযান ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৪ লাখ টাকা সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে সরকারি অনুমোদনবিহীন তিনটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌথ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।  অভিযানে অবৈধ বিজ্ঞাপনের বিলবোর্ড অপসারণের পাশাপাশি দুই প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং দীর্ঘদিন বন্ধ থাকা একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১১টা ৫০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষ্মীবিলাস গ্রামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), মুন্সীগঞ্জ জেলা এবং সিরাজদিখান উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে সরকারি অনুমোদন ছাড়াই পরিচালিত সিলভার গ্রীন সিটি হাউসিং প্রকল্প, নাভানা রিয়েল এস্টেট কোম্পানি এবং প্রিন্স সিটি-র অবৈধ বিজ্ঞাপনের বিলবোর্ড অপসারণ ও ভেঙে ফেলা হয়। একই সঙ্গে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ২০ ধারায় সিলভার গ্রীন সিটি হাউসিং প্রকল্পকে ২ লাখ টাকা এবং নাভানা রিয়েল এস্টেট কোম্পানিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন। অভিযান চলাকালে স্থানীয় গ্রামবাসী ভ্রাম্যমাণ আদালতকে জানান, সিলভার গ্রীন সিটি কর্তৃপক্ষ প্রায় ২০ বছর আগে লোহার রেলিং স্থাপন করে লক্ষ্মীবিলাস গ্রামের একটি গুরুত্বপূর্ণ জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। ফলে স্থানীয় বাসিন্দা, বিশেষ করে মুসল্লিরা মসজিদে যাতায়াতসহ দৈনন্দিন চলাচলে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)-এর তথ্য এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা ওই রাস্তাটি পুনরায় জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় লক্ষ্মীবিলাস গ্রামের বাসিন্দারা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, রাস্তা উন্মুক্ত হওয়ায় এখন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাপায় ভেঙ্গে গেলো নারীর দুই পা নওগাঁয় পিপলস সিটির জমি দখলচেষ্টার অভিযোগে আদালতে মামলা জাতীয় সাপ্তাহিক মুক্ত বাংলা’র ব্যুরো প্রধান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম মিঠু।

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দূর্ঘটনায় মৃত্যু- ৩

  • আপডেট টাইম : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার

মো:সাখাওয়াত হোসেন,স্টাফ রিপোর্টার 

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক তিন দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন,বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন, মো. জুবায়ের শেখ (১৫) ও সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তন্ময় কুমার সিকদার (২১) এবং ভ্যান চুরি করাকে কেন্দ্র করে জাকু মাতুব্বর (৫০) নামে একজনের মৃত্যু হয়।

নিহত জুবায়ের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের মাজেদ শেখের ছেলে। পরিবার জানায়, বাড়ির পানির মোটরের লাইন মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। গুরুতর অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানসিফ জুবায়ের সাংবাদিকদের বলেন, হাসপাতালে আনার আগেই কিশোরটির মৃত্যু হয়েছিল।

অন্যদিকে, একই সময়ে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের হাসামদিয়া এলাকায় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তন্ময় কুমার সিকদার। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তন্ময় ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়নের মাইঝাইল গ্রামের তাপস শিকদারের ছেলে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

অপরদিকে উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে ভ্যান চুরি করাকে কেন্দ্র করে মীমাংসার উদ্দেশ্যে সালিশি বৈঠক বসে এতে কথা কাটাকাটির একপর্যায় ওই গ্রামের দুই পক্ষের মধ্যে গতকাল রাতে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে মাতুব্বর পক্ষের একজন জাকু মাতুব্বর (৫০)নামে একজনের মৃত্যু হয়। দুই পক্ষের আহত হয় কমপক্ষে ৫০ জন। অপরদিকে শাজাহান খান পক্ষের ১০ থেকে ১৫ টি বাড়িতে লুটপাট এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদ মিয়া জানান, সন্ধ্যার সাড়ে ৭টার পর থেকে সোনাখোলা গ্রাম থেকে সংঘর্ষের রোগী আসা শুরু হয়। এতে মৃত অবস্থায় ১ জন ও আহত অবস্থায় অনেককে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়। এছাড়া গুরুতর আহত দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির শরীরে প্রাথমিকভাবে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন পাইনি।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানান, দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার মরদেহ উদ্ধারের পর রাতেই ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

এনএসআই এর বিশেষ অভিযান ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৪ লাখ টাকা সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে সরকারি অনুমোদনবিহীন তিনটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌথ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।  অভিযানে অবৈধ বিজ্ঞাপনের বিলবোর্ড অপসারণের পাশাপাশি দুই প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং দীর্ঘদিন বন্ধ থাকা একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১১টা ৫০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষ্মীবিলাস গ্রামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), মুন্সীগঞ্জ জেলা এবং সিরাজদিখান উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে সরকারি অনুমোদন ছাড়াই পরিচালিত সিলভার গ্রীন সিটি হাউসিং প্রকল্প, নাভানা রিয়েল এস্টেট কোম্পানি এবং প্রিন্স সিটি-র অবৈধ বিজ্ঞাপনের বিলবোর্ড অপসারণ ও ভেঙে ফেলা হয়। একই সঙ্গে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ২০ ধারায় সিলভার গ্রীন সিটি হাউসিং প্রকল্পকে ২ লাখ টাকা এবং নাভানা রিয়েল এস্টেট কোম্পানিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন। অভিযান চলাকালে স্থানীয় গ্রামবাসী ভ্রাম্যমাণ আদালতকে জানান, সিলভার গ্রীন সিটি কর্তৃপক্ষ প্রায় ২০ বছর আগে লোহার রেলিং স্থাপন করে লক্ষ্মীবিলাস গ্রামের একটি গুরুত্বপূর্ণ জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। ফলে স্থানীয় বাসিন্দা, বিশেষ করে মুসল্লিরা মসজিদে যাতায়াতসহ দৈনন্দিন চলাচলে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)-এর তথ্য এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা ওই রাস্তাটি পুনরায় জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় লক্ষ্মীবিলাস গ্রামের বাসিন্দারা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, রাস্তা উন্মুক্ত হওয়ায় এখন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost