
মোঃ সোলায়মান গনি,কুড়িগ্রাম
কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে অটো-রিকশা ও ভ্যান শ্রমিকদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় হাতিয়া ইউনিয়নের ডি মডেল বেস্ট একাডেমি স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উলিপুর উন্নয়ন ফোরামের পক্ষ থেকে, যার চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুব আলম সালেহী, এ কর্মসূচির আয়োজন করা হয়। ইউনিয়নের বিভিন্ন শ্রেণির শ্রমজীবী মানুষ এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খায়রুজ্জামান, সাবেক সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখা ও সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা মোঃ আক্কাস আলী, কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখা ও সভাপতি জামায়াতে ইসলামী হাতিয়া ইউনিয়ন শাখা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ আলামিন (সভাপতি ৩ নং ওয়ার্ড), মমিনুল ইসলাম (সেক্রেটারি ৯ নং ওয়ার্ড), হামিদুর রহমান (সেক্রেটারি ৬ নং ওয়ার্ড), মিনাজুল ইসলাম (সভাপতি ৬ নং ওয়ার্ড), মোহাম্মদ রতন মির্জা (বাইতুলমাল সেক্রেটারি ইউনিয়ন শাখা), জনাব নজরুল ইসলাম (সহকারী সেক্রেটারি ইউনিয়ন শাখা) ও মাওলানা রফিকুল ইসলাম (সেক্রেটারি হাতিয়া ইউনিয়ন শাখা)।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য ও মোনাজাত পরিচালনা করেন জনাব আক্কাস আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার বাইতুলমাল সম্পাদক।
শ্রমিকরা এ আয়োজনের জন্য উলিপুর উন্নয়ন ফোরাম এবং চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুব আলম সালেহীকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ শ্রমজীবী মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদর্শন করে এবং শ্রমিকবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।