1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে অটো চালককে হত্যা করে অটো ছিনতাই,গ্রেফতার- ৫ | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

মুন্সীগঞ্জে অটো চালককে হত্যা করে অটো ছিনতাই,গ্রেফতার- ৫

  • আপডেট টাইম : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে নিখোঁজের তিন দিন পর খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া অটোচালক মোহাম্মদ মুজিবুর রহমান (৪৫) হত্যাকাণ্ডে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়,ধারণা করা হচ্ছে গত ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৪টা থেকে ৩ নভেম্বর সকাল ৭টার মধ্যে অজ্ঞাতনামা ৩-৪ জন আসামী পূর্বপরিকল্পিতভাবে মুজিবুরকে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ও মোবাইল ফোন লুণ্ঠন করে। পরে লাশ গুমের উদ্দেশ্যে হাত-পা বেঁধে বিছানা ও কম্বল দিয়ে পেঁচিয়ে ডোবার পানিতে ফেলে দেওয়া হয়।

মামলা দায়েরের পর মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর সার্বিক তত্ত্বাবধানে ইন্সপেক্টর (তদন্ত) জনাব সজিব দে,এসআই সোহাগ ও এসআই সাদ্দাম মোল্লার সমন্বয়ে একটি চৌকস তদন্ত টিম গঠন করা হয়।

তথ্য-প্রযুক্তির সহায়তায় টিমটি জানতে পারে, ৩১ অক্টোবর বিকেল ৬টার দিকে মুজিবুরকে ‘ইমরান’ নামের এক ব্যক্তি মুন্সীগঞ্জ থানার পঞ্চসার ইউনিয়নের বানিক্যপাড়া এলাকার তেলেরবিল এলাকায় তার ভাড়াটিয়া বাসায় নিয়ে যায়। সেখানে ইমরান, জয় ও সোহাগ মিলে মাদক সেবনের পর মুজিবুরকে অচেতন করে ফেলে।পরে হাত-পা বেঁধে সোহাগ রশি দিয়ে গলায় প্যাঁচ দেয়,ইমরান তার পা ধরে রাখে এবং জয় বুকের ওপর বসে কাঁচি দিয়ে বুকের ওপর আঘাত করে মুজিবুরকে নৃশংসভাবে হত্যা করে।

হত্যার পর আসামিরা সোহাগের বাড়ি থেকে আনা চাদর ও কম্বল দিয়ে লাশ মুড়িয়ে সোহাগের অটোরিকশায় করে পাশের ডোবায় ফেলে দেয়।পরদিন তারা অটোরিকশাটি হারুন নামের এক ব্যক্তির কাছে ৯৫ হাজার টাকায় বিক্রি করে এবং পরে হারুন রামসিং আলীর গ্যারেজে নিয়ে তা ১ লাখ ১ হাজার টাকায় বিক্রি করে দেয়।পুলিশের ভাষ্য,গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে নেশাজাতীয় মাদকদ্রব্য সেবন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost