1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
পরীক্ষা দিচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী তাহমিনা | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ গঠনে অনিয়মের অভিযোগ,পুনরায় কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের গ্যারেজে অগুন মুন্সীগঞ্জে মোল্লারচরে মাদক,কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক,জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা জাপা চেয়ারম্যানের সঙ্গে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মতবিনিময় মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডাবের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকারের অভিযান,জরিমানা ১ হাজার মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের লৌহজংয়ে মার্কেটে আগুন,ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন,সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর

পরীক্ষা দিচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী তাহমিনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬৬ বার
পরীক্ষা দিচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী তাহমিনা
পরীক্ষা দিচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী তাহমিনা

রিয়াজুল হক সাগর, রংপুর: সারি সারি বেঞ্চ, আর সারি সারি পরীক্ষার্থী। কোনটাই নেই। এক কক্ষে একটি বেঞ্চ আর একটি টেবিলে বসে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী তাহমিনা তাবাচ্ছুম মুনিরা। পীরগাছা হাজী ছফের উদ্দিন সিনিয়র আলিম মাদরাসা পরীক্ষা কেন্দ্রে শ্রুতি লেখকের সহযোগিতায় মুনিরা এবার দাখিল পরীক্ষা দেন।

আজ বৃহস্পতিবার সকালে ওই পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা গেছে, হুমায়ুন কবির নামে একজন কক্ষ পরিদর্শক মুনিরার কক্ষের দায়িত্ব পালন করছেন। পরীক্ষা চলাকালে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিয়া, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান দৃষ্টি প্রতিবন্ধী তাহমিনা তাবাচ্ছুম মুনিরার পরীক্ষা দেখতে তার রুমে যান এবং সার্বিক খোঁজখবর নেন।

মুনিরার বাবা জাহাঙ্গির আলম ও মা নুরজাহান বেগম বলেন, ‘জন্ম থেকে আমার মেয়ে প্রতিবন্ধী, মাস্টার যা বলেন আমার মেয়ে তা শুনে মুখস্থ করে। একবার শুনলে ওর মুখস্ত হয়ে যায়। আমার মেয়েকে সবাই যেন ভালো চোখে দেখেন, সবাই যেন তাকে সহযোগিতা করেন। ও যতদূর লেখাপড়া করতে চায় আমরা করাবো।তাহমিনা তাবাচ্ছুম মুনিরা বলেন, অনেক প্রতিবন্ধী অবহেলার শিকার। অথচ কেউ আমাকে অবহেলা করছে না। আমার প্রতি শিক্ষকরা আন্তরিক। আমার বাবা—মাও আমাকে লেখাপড়া করিয়ে অনেকদুর নিয়ে যেতে চায়। আমি তাদের আশা পূরণ করতে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নিয়েছি।কক্ষ পরিদর্শক হুমায়ুন কবির বলেন, ‘সে জন্ম থেকে অন্ধ। সে পরীক্ষায় খুবই সুন্দরভাবে অংশগ্রহণ করছেন।

একই মাদ্রাসার ৮ম শ্রেণিতে অধ্যায়নরত নাহমিদা আক্তার মাদরাসা বোর্ডের অনুমতি নিয়ে তাকে সহযোগিতা করছে। শ্রুতি লেখক হিসেবে ওই শিক্ষার্থী প্রশ্ন পড়ে মুনিরাকে বলছেন, এবং পড়ে মুনিরা উত্তর বললে সে খাতায় লিখছে।

জানতে চাইলে পীরগাছা হাজী ছফের উদ্দিন সিনিয়র আলিম মাদরাসা পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) আব্দুস সাত্তার বলেন, ‘তাহমিনা তাবাচ্ছুম মুনিরা আমার মাদরাসা থেকে এবার পরীক্ষা দিচ্ছেন। সে দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে অতিরিক্ত ২৫ মিনিট সময় বেশি পাবে। তার পরীক্ষায় যেন কোন সমস্যা না হয় আমরা সেদিকে খেয়াল রাখছি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১০
  • ১২:০৮
  • ৪:৪১
  • ৬:৪২
  • ৮:০১
  • ৫:২৯

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost