1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নওগাঁর বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খালপাড়ে ১৪ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় আহত ৭ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস সাংগঠনিক অভিজ্ঞতায় এগিয়ে খোকন:সাঘাটা ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তনের হাওয়া মুন্সীগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ফাহাদ বিন জাহেদের জাতীয় পার্টিতে যোগদান মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত মুন্সীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল রামকুমার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো: রফিকুল ইসলাম রুবেলের  পারিবারিক বিরোধের জেরে পথ অবরুদ্ধ করে গালিগালাজ,থানায় অভিযোগ মুন্সীগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রেষ্ঠ চেয়ারম্যান আওলাদ হোসেনকে সম্মাননা মুন্সীগঞ্জের সিরাজদিখানে জন্ম-মৃত্যু টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁর বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খালপাড়ে ১৪ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৯৭ বার

নওগাঁ জেলা প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নে জিয়াউর রহমানের স্বপ্নের খালপাড়ে ১৪ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল ১১টায় বর্ষাইল ইউনিয়নের গোবিন্দপুর ব্রিজের পূর্ব পাশ থেকে ফতেপুর-হাঁপানিয়া পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার খালের দুই ধারে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। কর্মসূচিতে প্রায় ১৪ হাজার ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করা হবে। এতে স্থানীয় উপকারভোগী, সামাজিক বনায়ন কমিটির সদস্য এবং সংস্থার সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।এসময় তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের খাল খনন কর্মসূচির মাধ্যমে যেমন কৃষকের সেচ সুবিধা নিশ্চিত করা হয়েছিল, তেমনি ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা ও দেশের উন্নয়নেও সবাইকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সর্বস্তরের মানুষকে বেশি বেশি গাছ লাগাতে হবে।”
নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বিশিষ্ট বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ. ম. আ. আল কাফী তুহিন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টু, সাধারণ সম্পাদক মইনুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগীরা।

সভাপতির বক্তব্যে মাহমুদুন নবী বেলাল খালের দুই পাড়ে রোপণ করা ১৪ হাজার গাছের চারা নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের জন্য স্থানীয় সামাজিক বনায়ন কমিটির সদস্য ও উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০৫
  • ৪:৩৭
  • ৬:৩৩
  • ৭:৫০
  • ৫:৩৪

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost