1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি | বাংলা মাটির নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সভাপতির ছেলে আটক ভালুকায় ক্রীড়াপ্রেমীদের মাঝে উন্মাদনা: আজ মাঠে গড়াচ্ছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট মাটির মা ফাউন্ডেশন রংপুর জেলার আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক : সোহাগী সদস্য সচিব : রিয়াজুল হক মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ গঠনে অনিয়মের অভিযোগ,পুনরায় কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের গ্যারেজে অগুন মুন্সীগঞ্জে মোল্লারচরে মাদক,কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক,জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৪ বার

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইউনিয়ন বিএনপির আহবায়কের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের বিএনপির আহবায়ক আব্দুল লতিফের বালুচর শ্যামল ছায়া ডিসি প্রজেক্টের ভিতর বসতবাড়িতে বাড়িতে এ ঘটনা ঘটে।

ডাকাতির সময় বাড়ির মালিক বালুচর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল লতিফ স্বপরিবারে তার শ্বশুরবাড়ি খাসমহলে অবস্থান করছিলেন।

স্থানীয়রা জানান,ডাকাতরা প্রথমে দুইতলা ভবনের মূল গেটের তালা ভেঙে প্রবেশ করে।পরে নিচতলার দরজা ভেঙে তারা ভবনের ভেতরে ঢোকে।এ সময় ওই বাড়িতে বসবাসকারী ডিসি প্রজেক্ট এর জামে মসজিদের ইমাম মাওলানা আল-আমিন (৩০), ডাকাতদের দেখতে পেয়ে আতঙ্কে ভবনের ছাদে চলে যান।

ডাকাতরা শয়নকক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখান থেকে নগদ ৮ লাখ টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালংকারসহ ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

বালুচর ইউনিয়নের বিএনপির আহবায়ক আব্দুল লতিফ জানান,আমার বাড়িতে প্রজেক্টের মসজিদের ইমাম সাহেব থাকতেন।ডাকাতি সময় রাতে আমি শ্বশুর বাড়িতে অবস্থান করছিলাম।ঘরের আসবাবপত্র আলমারি ভেঙ্গে তছনছ করে নগদ ৮ লাখ টাকা,স্বর্ণলঙ্কাসহ মোট ১২ লক্ষাধিক টাকার মতো আমার খোয়া গেছে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো:আলাউদ্দিন জানান খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১০
  • ১২:০৮
  • ৪:৪১
  • ৬:৪২
  • ৮:০১
  • ৫:২৯

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost