1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সভাপতির ছেলে আটক | বাংলা মাটির নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সভাপতির ছেলে আটক ভালুকায় ক্রীড়াপ্রেমীদের মাঝে উন্মাদনা: আজ মাঠে গড়াচ্ছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট মাটির মা ফাউন্ডেশন রংপুর জেলার আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক : সোহাগী সদস্য সচিব : রিয়াজুল হক মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ গঠনে অনিয়মের অভিযোগ,পুনরায় কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের গ্যারেজে অগুন মুন্সীগঞ্জে মোল্লারচরে মাদক,কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক,জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সভাপতির ছেলে আটক

  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৪ বার

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এ ঘটনায় ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলামের ছেলে মনির হোসেনকে (২৬) আটক করেছে পুলিশ।পুলিশের দাবি,জিজ্ঞাসাবাদে তিনি অগ্নিসংযোগের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত ১৭ জুলাই দিবাগত রাতে বালুচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চান্দেরচর লেকু মার্কেট এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।রাতের আঁধারে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় গত ২২ জুলাই যুবদল কর্মী আব্দুস সালাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সিরাজদিখান থানায় মামলা করেন।

মামলার পর ঘটনাটি তদন্তে নামে পুলিশ।তদন্তের ধারাবাহিকতায় একই দিন নাহিদ হাসান (২৩) ও ওসমান গনি (২৪) নামে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য পায় বলে জানিয়েছে।পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অগ্নিসংযোগের ঘটনায় মনির হোসেনের সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে।

পুলিশ জানায়,ঘটনার পর থেকে মনির হোসেন আত্মগোপনে ছিলেন।পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে বালুচরের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অগ্নিসংযোগের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।কারণ,যে কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে,সেটি বালুচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়।আর এ ঘটনায় আটক মনির হোসেন ওই ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলামের ছেলে।

এ বিষয়ে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বলেন, “কারও ইন্ধনে হয়তো এমন কাজ করেছে।তবে কী কারণে করেছে, তা পুলিশ তদন্ত করে বলতে পারবে।

বালুচর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আবুল হোসেন বলেন, “কারও ইন্ধনে হয়তো এমন কাজটি করেছে।তবে এটি অত্যন্ত দুঃখজনক।রাজনৈতিক কার্যালয় কোনো ব্যক্তিগত বিরোধ মেটানোর জায়গা নয়।ব্যক্তিগত বা ব্যবসায়িক বিরোধ থাকলে তা আইনগতভাবে সমাধান করা উচিত।

বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ বলেন, “ঘটনার বিষয়টি আমি অবগত আছি।বিএনপি নেতার ছেলে হোক বা অন্য কেউ হোক-এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে যে-ই জড়িত থাকুক,তার শাস্তি হওয়া উচিত।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলাউদ্দিন বলেন, “বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় আটক মনির হোসেন বুধবার আদালতে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন।তবে বিস্তারিত বিষয়টি পরে জানানো হবে।

অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি নেতার ছেলের নাম আসায় বালুচর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে স্থানীয় বাজার,চায়ের দোকান ও সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

এনএসআই এর বিশেষ অভিযান ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৪ লাখ টাকা সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে সরকারি অনুমোদনবিহীন তিনটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌথ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।  অভিযানে অবৈধ বিজ্ঞাপনের বিলবোর্ড অপসারণের পাশাপাশি দুই প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং দীর্ঘদিন বন্ধ থাকা একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১১টা ৫০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষ্মীবিলাস গ্রামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), মুন্সীগঞ্জ জেলা এবং সিরাজদিখান উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে সরকারি অনুমোদন ছাড়াই পরিচালিত সিলভার গ্রীন সিটি হাউসিং প্রকল্প, নাভানা রিয়েল এস্টেট কোম্পানি এবং প্রিন্স সিটি-র অবৈধ বিজ্ঞাপনের বিলবোর্ড অপসারণ ও ভেঙে ফেলা হয়। একই সঙ্গে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ২০ ধারায় সিলভার গ্রীন সিটি হাউসিং প্রকল্পকে ২ লাখ টাকা এবং নাভানা রিয়েল এস্টেট কোম্পানিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন। অভিযান চলাকালে স্থানীয় গ্রামবাসী ভ্রাম্যমাণ আদালতকে জানান, সিলভার গ্রীন সিটি কর্তৃপক্ষ প্রায় ২০ বছর আগে লোহার রেলিং স্থাপন করে লক্ষ্মীবিলাস গ্রামের একটি গুরুত্বপূর্ণ জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। ফলে স্থানীয় বাসিন্দা, বিশেষ করে মুসল্লিরা মসজিদে যাতায়াতসহ দৈনন্দিন চলাচলে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)-এর তথ্য এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা ওই রাস্তাটি পুনরায় জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় লক্ষ্মীবিলাস গ্রামের বাসিন্দারা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, রাস্তা উন্মুক্ত হওয়ায় এখন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১০
  • ১২:০৮
  • ৪:৪১
  • ৬:৪২
  • ৮:০১
  • ৫:২৯

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost