
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো:আব্দুল্লাহ।
সভায় মাদক নিয়ন্ত্রণ,অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধ,ইভটিজিং প্রতিরোধ,যানজট নিরসন ও জননিরাপত্তা জোরদারসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতান,উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা,উপজেলা এলজিইডি প্রকৌশলী মো: আসিফউল্লাহ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু,সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আলাউদ্দিন,সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মো: আরিফ আনোয়ার উপস্থিত ছিলেন।
এ ছাড়া বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:আওলাদ হোসেন,কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ,সিরাজদীখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ,উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,পুলিশ,ফায়ার সার্ভিস ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী,জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।