
স্টাফ রিপোর্টারঃ
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে রোববার (১৬ আগস্ট) এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে জেলা কালেক্টরেট মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি পতাকা ৭১ প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়। এর আগে আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সভায় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো:কামরুজ্জামান ও জেলা পুলিশ সুপার মো:মেনহাজুল আলম পিপিএম উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন,দেশের মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা,উৎপাদন বাড়ানো এবং মৎস্যচাষিদের উৎসাহিত করার পাশাপাশি জলাশয় সংরক্ষণে গুরুত্ব দিতে হবে।দেশীয় প্রজাতির মাছের বিলুপ্তি ঠেকাতে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তাঁরা।
বক্তারা আরও বলেন,পুষ্টি,কর্মসংস্থান ও অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।মাছের উৎপাদন ও সংরক্ষণ বাড়ানো গেলে দেশের পুষ্টি ও খাদ্যনিরাপত্তায় এ খাতের অবদান আরও বাড়ানো সম্ভব।
আলোচনা সভা শেষে মুন্সীগঞ্জ উপজেলার একটি জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত,সিভিল সার্জন ডা.সাজেদা বেগম,মৎস্য বিভাগের কর্মকর্তা,মৎস্যচাষি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।