
মাহাবুব আলম তুষার, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নে শ্রীদানগর এলাকায় কালিগংগা নদীতে চলছে ড্রেজার লিমনের নেতৃত্বে ফসলি জমির উপর দিয়ে চলছে অবৈধ ড্রেজার বাণিজ্য, এ অবৈধ ড্রেজার মেশিন চলার ফলে বাসুদেব বারি বাজার সহ আশেপাশের ফসলি জমি হুমকির অবস্থায় রয়েছে যেকোনো সময় ভেঙ্গে যেতে পারে,এলাকার অনেক স্থানীয় লোকজন জিজ্ঞাসাবাদ করলে নাম প্রকাশে অনিচ্ছু একাধিক কৃষক জানান এভাবে অবৈধ ড্রেজার চললে আমাদের কৃষি জমে বিলীন হয়ে যাবে, তাই এর থেকে আমরা প্রতিরোধ চাই অবিলম্বে এই ডেজার বন্ধ করা হোক,সরজমিনে গিয়ে জানা যায়,এই অবৈধ ড্রেজার বাণিজ্য করছেন শ্রীদানগর লিমন।
এ বিষয়ে ড্রেজার মালিকের ফোন দিলে,তাকে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
উক্ত বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার ম্যাজিস্ট্রেট নাশিতা-তুল ইসলাম বলেন অবৈধ ডেজার বাণিজ্যের কোন অনুমতি হয় না,এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।