1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৩১ সদস্যসহ ৩ হায়েস গাড়ি আটক করেছে পুলিশ  | বাংলা মাটির নিউজ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পুনরায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২,৫০০ এনএস১ অ্যান্টিজেন কিট হস্তান্তর মুন্সীগঞ্জে অবৈধ দখল ও অপরিকল্পিত স্থাপনার কারণে শহরকে জঞ্জালের শহরে পরিণত হতে দেওয়া হবে না কুড়িগ্রামে এক স্বামী দাবি করে দুই নারীর চুল ধরে মারামারি মুন্সীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৩১ সদস্যসহ ৩ হায়েস গাড়ি আটক করেছে পুলিশ  ফুলছড়িতে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ও সংঘাতের আশঙ্কা, সভা বন্ধে থানায় অভিযোগ মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি মুন্সীগঞ্জ পৌরসভার দেওভোগ বাজারে পানির ট্যাংকি পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃ’ত্যু তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ  সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গুরুত্ব মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন শাহ আলী

মুন্সীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৩১ সদস্যসহ ৩ হায়েস গাড়ি আটক করেছে পুলিশ 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার

স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জে ঝটিকা মিছিলের আশঙ্কায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩১ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।এ সময় তাদের বহনকারী তিনটি হায়েস মাইক্রোবাস আটক করা হয়েছে।গাড়িগুলো থেকে মাস্কসহ ‘নৌকা মার্কায় ভোট দিন’ লেখা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকে ভোর পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন সড়ক ও থানা এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়।

পুলিশ জানায়,ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে কিংবা জেলার বিভিন্ন সড়কে যেকোনো সময় ঝটিকা মিছিল হতে পারে এমন তথ্যের ভিত্তিতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত জেলার প্রত্যেকটি থানা এলাকায় বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়।

এর অংশ হিসেবে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি চেকপোস্টে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে রাত আনুমানিক ১টা ২০ মিনিটে একটি হায়েস মাইক্রোবাসসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া মুন্সীগঞ্জ থানার হাতিমারা মোড়ে হাতিমারা তদন্তকেন্দ্রের চেকপোস্টে রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে একটি হায়েস গাড়িসহ আরও ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে শ্রীনগর থানার ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রাত আনুমানিক ২টার দিকে চেকপোস্ট চলাকালে একটি হায়েস মাইক্রোবাসসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আরও ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য,জেলার বিভিন্ন চেকপোস্টে অভিযান চালিয়ে মোট ৩১ সদস্যকে তিনটি হায়েস মাইক্রোবাসসহ গ্রেপ্তার করা হয়েছে।তাদের বহনকারী গাড়িতে মাস্কসহ ‘নৌকা মার্কায় ভোট দিন’ লেখা বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৯
  • ১১:৫৮
  • ৪:২১
  • ৬:০৯
  • ৭:২৩
  • ৫:৪৩

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost