1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মহাদেবপুরে বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে খামারে ৬০০ মুরগির মৃত্যু | বাংলা মাটির নিউজ
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
মহাদেবপুরে বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে খামারে ৬০০ মুরগির মৃত্যু ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের দাবিতে নওগাঁয় মানববন্ধন মানিকগঞ্জে ইউনিয়ন কৃষক দল নেতার ছিনতাই সিন্ডিকেটে বাধা দেওয়ায় রক্ত যুবক ভালুকায় ৯টি ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আলহাজ্ব হাতেম খানের বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজদিখান থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর নওগাঁয় দুই সাংবাদিকের ছবি ব্যবহার করে এআইতে ভুয়া ছবি-ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ; থানায় জিডি উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী পত্নীতলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৫ গ্রাম হেরোইন ও ৮০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

মহাদেবপুরে বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে খামারে ৬০০ মুরগির মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎ না থাকায় অতিরিক্ত গরমে একটি পোলট্রি খামারে প্রায় ৬০০ মুরগির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন খামার মালিক। মারা যাওয়া মুরগিগুলো বিক্রির জন্য প্রস্তুত ছিল। আগামীকাল থেকেই এসব মুরগি বিক্রি শুরু করার কথা ছিল। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন খামার মালিক।

রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার খাজুর ইউনিয়নের কুমারপাড়া এলাকার ‘গ্রীন জন এগ্রো ফ্লক’ নামের খামারে এ ঘটনা ঘটে। খামারটির মালিক মোছা. হাসিনা খাতুন। তাঁর স্বামী সাংবাদিক মো. তৌফিক ইকবাল।

খামার মালিকের স্বামী মো. তৌফিক ইকবাল জানান, বিদ্যুৎ না থাকায় খামারের ভেতরে তাপমাত্রা বেড়ে যায়। অতিরিক্ত গরমে মুরগিগুলো স্ট্রোক করে মারা গেছে বলে তাঁরা ধারণা করছেন। দুপুর থেকে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে মুরগিগুলোর মৃত্যু হয়। আগামীকাল থেকে মুরগি বিক্রি শুরু করার কথা থাকলেও একসঙ্গে এত মুরগি মারা যাওয়ায় তাঁরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

তিনি আরও জানান, তাঁদের খামারের পাশের আরেকটি খামারেও একই ধরনের সমস্যা হয়েছে। তবে ওই খামারে কতটি মুরগি মারা গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে এখনো প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়নি বলে জানিয়েছেন তৌফিক ইকবাল। ফলে মুরগি মৃত্যুর প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯
  • ১১:৫০
  • ৪:০২
  • ৫:৪৪
  • ৬:৫৭
  • ৫:৫১

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost