1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে লতব্দীতে গ্রামপুলিশদের ডেঙ্গু,মাদক ও দুর্গাপূজার ডিউটি নিয়ে দিকনির্দেশনা | বাংলা মাটির নিউজ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
8MBest Bonuses and Promotions in BD: What the Retained Evidence Shows ভালুকায় রাস্তার প্রতিবন্ধকতার মিথ্যা অভিযোগ: সরেজমিনে ভিন্ন চিত্র,স্থানীয়দের ক্ষোভ নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক আটক সিরাজগঞ্জের সলঙ্গাতে আমশড়া স্বেচ্ছাশ্রমে এলাকাবাসীর কবরস্থান পরিস্কার এ যেন মানুষের মেলন মেলা উলিপুরে কৃতি শিক্ষারথীদের সম্বর্ধনা প্রদান পত্নীতলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি: সভাপতি আলমগীর কবির,সাধারণ সম্পাদক মিলন চৌধুরী মানিকগঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসকের স্বাক্ষর জাল করে ডোপ টেস্ট রিপোর্ট দেওয়ার অভিযোগ মুন্সীগঞ্জের সিরাজদিখানে লতব্দীতে গ্রামপুলিশদের ডেঙ্গু,মাদক ও দুর্গাপূজার ডিউটি নিয়ে দিকনির্দেশনা চায়ের কাপে ইটাকুমারীর নবজাগরণ ভুট্টার রাজধানী লালমনিরহাটকে গড়ে তোলা হবে: ত্রাণমন্ত্রী

মুন্সীগঞ্জের সিরাজদিখানে লতব্দীতে গ্রামপুলিশদের ডেঙ্গু,মাদক ও দুর্গাপূজার ডিউটি নিয়ে দিকনির্দেশনা

  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার

স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সদস্যদের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি,মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আসন্ন শারদীয় দুর্গাপূজায় দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) লতব্দী ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান মো:সামসুদ্দিন খান খোকন গ্রামপুলিশ সদস্যদের উদ্দেশ্যে এসব দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ এলাকায় জনসাধারণকে সচেতন করা,বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার বংশবিস্তার রোধে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

পাশাপাশি এলাকায় মাদকের বিস্তার রোধে গ্রামপুলিশদের আরও সতর্ক ও দায়িত্বশীলভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। মাদকসংক্রান্ত কোনো তথ্য পেলে তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার জন্য তিনি নির্দেশনা দেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন,আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেওয়া হয়।

প্যানেল চেয়ারম্যান মো:সামসুদ্দিন খান খোকন বলেন, জননিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিতে গ্রামপুলিশদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজ নিজ এলাকায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে ডেঙ্গু প্রতিরোধ,মাদক নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজায় নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

এ সময় লতব্দী ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost