1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
বেলকুচিতে বিএনপির পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজানগর ইউনিয়নকে মাদকমুক্ত,শিক্ষাবান্ধব ও ন্যায়ভিত্তিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার সাইফুল খান নিরবের মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ১১৩ জন গ্রাহকের অর্থ লোপাটের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে মুন্সীগঞ্জের গজারিয়ায় কারখানা শ্রমিকের রহস্যজনক মৃত্যু,শরীরে আঘাতের চিহ্ন মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল জমজ ভাই বোনের মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযান- ৩ প্রতিষ্ঠান কে ৮ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আদালতের বিচারক ও আইনজীবীদের সমন্বয়ে সচেতনতামূলক কর্মসূচী যোগাযোগ, নাগরিক সেবা ও যুবসমাজকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার কথা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মানিকগঞ্জে সিংগাইর পৌর ভূমি অফিসে ১খারিজে ২ লাখ ১০ হাজার বকশীগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার শিবালয়ে সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ ৪০–৪২টি গাছ উধাও, মূল্য ৭ লাখ টাকা তদন্তের আশ্বাস উপজেলা বন কর্মকর্তা

বেলকুচিতে বিএনপির পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা

  • আপডেট টাইম : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৩২৮ বার
বেলকুচিতে বিএনপির পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা

মোঃ শহিদুল ইসলাম খান, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ ৫ আসন বেলকুচিতে কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলিম এর দিকনির্দেশনায় জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপির ইউনিয়ন বিএনপি ওয়ার্ড বিএনপি ও পৌর বিএনপির আহবায়ক কমিটিকে পূর্নাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ৬ মার্চ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় তামাই গ্রামে উপজেলা বিএনপির আহবায়ক নূরুল ইসলাম গোলাম এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম আজম।

এসময় তিনি বক্তব্যে বলেন, দীর্ঘ ১৫ বছর দল ক্ষমতায় না থাকায় দফায় দফায় বৈঠক করে আহবায়ক কমিটি গঠন হলেও সেগুলো রয়ে গেছে খাতা কলমে, করতে পারেনি পূর্নাঙ্গ কমিটি। যার কারেন দল নড়বড়ে অবস্থা, দলের মধ্যে গ্রুপিং, সঠিক নেতা ও মাঠে সঠিক নেতৃত্ব না থাকায় নেই কোন কর্মীদের সমঝোতা, আর এ কারনেই রাজপথে নামতে ও মিছিল মিটিং করতে পারছেনা বিএনপি। তাই দলকে সুসংগঠিত করে দলের মধ্যে সঠিক নেতা নির্ধারণ করে রাজপথে আন্দোলন করে এই সরকারের পতন ঘটাতে হবে।

তিনি আরও বলেন, হামলা মামলা দেখে ভয় করলে চলবে না। সরকার আর কত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে, মিথ্যা মামলার আসামি বানিয়ে জেল ভর্তি করে ফেলেছে, তাতেও পিছু হটেনি বিএনপি। এরই মধ্যে সিরাজগঞ্জে দলীয় মিথ্যা মামলার আসামি হওয়ায় ৬৫০ জন নেতাকর্মীদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। এরা দলের মধ্যেও থাকবে মর্যাদার উচ্চ আসনে। আর যারা হামলা মামলা ও নেতৃত্ব দিতে ভয় করেন তারা স্বেচ্ছায় পদ থেকে অব্যহতি দিয়ে পদ ছেড়ে দিন। আমরা সেখানে সঠিক সৎ সাহসী নেতা নিযুক্ত করে পূর্নাঙ্গ কমিটি দেবো ইনশাআল্লাহ।

বক্তব্যে নেতাদের উদ্দেশ্য করে বলেন, সামনে উপজেলা নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করবেনা, তাই বিএনপির কোন নেতা যদি অন্য কোন দলের হয়ে নির্বাচন করে কেন্দ্রীয় কমিটির নির্দেশে তাকে আজীবন বহিষ্কার করা হবে বলে জানান তিনি।

এসময় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক হাজী আকছেদ আলী প্রামানিক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কেরামত আলী তালুকদার, সালাম মুন্সি, তুহিন মেম্বার।
শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল সরকার, থানা যুবদলের আহবায়ক শামীম সরকার, যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জাহিদ তালুকদার, ছাত্র দলের সদস্য সচিব রিজন আহাম্মেদ সহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৫৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৪
  • ১১:৫৪
  • ৪:১২
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪৭

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost