1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা | বাংলা মাটির নিউজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে তিনটি গাঁজা গাছ,গাঁজা ও কলকি সহ গ্রেফতার- ১  Caspero Casino ️ Caspero Bonus Esclusivo Per Nuovi Giocatori In Italia মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছমা আক্তার সবার কাছে দোয়া প্রার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রিপেইড মিটার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ৭ দিনের আল্টিমেটাম কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার উলিপুর জমিজমা বিরোধের জেরে রক্ত ক্ষয়ী সংঘর্ষ পত্নীতলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার অগ্রণী ব্যাংক ঘুড়কা শাখা স্থানান্তর ষড়যন্ত্র ষড়যন্ত্রের প্রতিবাদে সলঙ্গায় মানববন্ধন বিশ্ব পরিবেশ দিবসে সলঙ্গায় সবুজের অঙ্গী কার: বৃক্ষরোপণ ও মানববন্ধনে পরিবেশ রক্ষার প্রত্যয় গোবিন্দগঞ্জে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা

  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৯৪ বার
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শুক্রবার (৮ মার্চ) সকাল ১১ টায় হাসপাতাল চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি সহ সকল জুনিয়র কনসালটেন্ট ও মেডিকেল অফিসার মিলে একটি কোটপিন উপহার দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় রুপান্তর করেছি। গোবিন্দগঞ্জের পূর্বাঞ্চলে মহিমাগঞ্জ ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল করেছি। যেগুলো বাস্তবায়নের কাজ এখনো চলমান রয়েছে। এবার গোবিন্দগঞ্জের পশ্চিমাঞ্চলে কামদিয়া ইউনিয়নে ২০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল স্থাপন করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যেসকল ইউনিয়নে এখনো উপ-স্বাস্থ্য কেন্দ্র নেই, সেই ইউনিয়নগুলোতে উপ-স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের ব্যবস্থা গ্রহণ করবো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া ও গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন আকন্দ, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য পাপিয়া রায় পাখি, নার্সিং সুপারভাইজার ছোবেদা খাতুন, নার্সিং কর্মকর্তা আমিনুল ইসলাম, (এমটি) ডেন্টাল আবু সায়াদত কাইউম, এমটি (রেডিও) মোকছেদুর রহমান, এমটি (ল্যাব) মনিরুল ইসলাম, এইচআই (ইনচার্জ) আব্দুর রশিদ সরকার, এইচএ মাহাবুবুর রহমান, এএইচআই নাছির উদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর মিলন কুমার গুন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আব্দুর রশিদ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আহিসান হাবীব, স্যাকমো হারুন অর রশিদ (রুশো), মহিদুল ইসলাম, নার্গিস বেগম, হেদায়েদ চৌধুরী, ফার্মাসিষ্ট নুর আলম, স্বাস্থ্য সহকারী মাছুমা খাতুন, আল আমিন, রণজিত কুমার সরকার, বিধাব কুমার প্রমাণিক, মেহেবুব আলম, পরিসংখ্যানবিদ সৈয়দ শরিফুল ইসলাম, হিসাব রক্ষক কামরুজ্জামান সরকার, ক্যাশিয়ার আসাদুজ্জামান সরকার, সিএইচসিপি জাওয়াদ প্রধান, আবু জাফর, মনিরা খাতুন, মোস্তাকিমা মেনাস সালেহীন, আরিফুর রহমান, সুমা রানী সাহা, ইউনুস আলী, মিন্টু মিয়া, মিশন মন্ডল, আরিফ, সবুজ, রবিউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আরএমও ইউএইচসি ডাঃ ফরহাদ আলী ও মেডিকেল অফিসার ডাঃ ফাতেমা আক্তার রুপা। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন হাসপাতাল মসজিদের মোয়াজ্জেম শাকিল উদ্দিন ও পবিত্র গীতা থেকে পাঠ করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক অঞ্জন কুমার দেব।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০২
  • ৪:৩৮
  • ৬:৫০
  • ৮:১৬
  • ৫:১০

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost