1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  3. banglamatirnewsads@gmail.com : User 1 :
দেশের প্রথম নারী বনরক্ষী দিলরুবা আক্তার মিলি | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ গণভোটের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ মতামতই ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা দেবে:মুন্সীগঞ্জে উপদেষ্টা আদিলুর রহমান খান জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন মুন্সীগঞ্জে ৩টি সংসদীয় আসনের ১৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সিরাজগঞ্জের-১,৩ ও ৬ আসন থেকে ৩ প্রার্থীর ১০ দলীয় ঐক্যে প্রার্থীকে সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহার ভালুকায় পৌর বিএনপির ওয়ার্ড ভিত্তিক নির্বাচনী পরামর্শ সভা মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  মানিকগঞ্জের বিএনপি নেতা আতাউর রহমান আতা বহিস্কার বাসর রাতে বউ বদল! বর গ্রেফতার ভালুকায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

দেশের প্রথম নারী বনরক্ষী দিলরুবা আক্তার মিলি

  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৯৮ বার
দেশের প্রথম নারী বনরক্ষী দিলরুবা আক্তার মিলি
দেশের প্রথম নারী বনরক্ষী দিলরুবা আক্তার মিলি

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ দেশ ও দেশের বাইরে নিজেদের কাজ দিয়ে যোগ্যতার প্রমাণ রাখছে বাংলাদেশের নারীরা। আন্তর্জাতিক অঙ্গনে গর্বের সাথে তারা উড়িয়েছে লাল সবুজের পতাকা। বর্তমানে দেশের প্রতিটি ক্ষেত্রেই উল্লেখ্যযোগ্যভাবে অংশগ্রহণ দেখা যাচ্ছে নারীদের। প্রায়ই তাদের সাফল্য গাঁথা গল্প শোনা যায়। তারাও সময়ের সঙ্গে সঙ্গে সমানতালে সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন আপন মহিমায়। সাহসী নারী দিলরুবা আক্তার মিলিও সেই তালিকার একজন, যিনি বাংলাদেশের প্রথম নারী বনরক্ষী।

জানা গেছে, ২০১৬ সালে ঢাকায় বনরক্ষী হিসেবে যোগ দেন দিলরুবা। বর্তমানে মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে বনরক্ষী হিসেবে কর্মরত আছেন তিনি। তবে তার এই আজকের অবস্থানের জন্য অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে, যার শুরুটা স্কুল জীবন থেকেই।

দিলরুবা গণমাধ্যমকে বলেন, কাউখালী মহাবিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে উদ্যোগ নিই বনরক্ষী হওয়ার। বনজঙ্গল নিয়ে কাজ করার ইচ্ছা থেকেই এই সিদ্ধান্ত। প্রথম দিকে কীভাবে কী করবো তা নিয়ে দ্বিধায় ভুগছিলাম। কেননা যে কোনো কিছুর নতুন উদ্যোগ নেওয়া একটি চ্যালেঞ্জিং বিষয়। কিন্তু আমার পরিবার, আপনজনের সহযোগিতা ও বাবার হাত ধরেই এগিয়ে চলি।

বরিশালের পিরোজপুরের কাউখালী উপজেলার এই মেয়ে আরও বলেন, বরিশালে থেকে পড়াশোনা শেষ করি। এরপর বনরক্ষী হিসেবে পরীক্ষা, ভাইভা শেষ করে ট্রেনিং নিই রাজশাহী পুলিশ একাডেমি থেকে। তবে পরীক্ষা ও ট্রেনিং নেওয়ার সময় বেশকিছু প্রতিবন্ধকতার মধ্যে পড়ি। এ পেশায় নারীসংখ্যা শূন্যের দিকে। ফলে বেশ প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হয় আমাকে। আমাদের ট্রেনিংয়ের আগে ভাইভা দিতে হয়। ওই সময় ২০৩ পুরুষের মধ্যে একমাত্র আমি নারী হিসেবে যোগ দিই। সেখানে পরীক্ষা ও ভাইভায় উপস্থিত হতে প্রথমে সমস্যা হলেও পরে তা মোকাবিলা করে এগিয়ে যাই। এর পাশাপাশি বেশ কয়েকজনের সহযোগিতায় ধীরে ধীরে নানা চ্যালেঞ্জ অতিক্রম করতে থাকি। এর পর ঢাকায় বনরক্ষী হিসেবে ২০১৬ সালে যোগ দিই। তখন থেকে এখন পর্যন্ত জাতীয় উদ্ভিদ উদ্যানে বনরক্ষী হিসেবে কর্মরত আছি।

দিলরুবা বলেন, ‌শুরুর দিকে যখন চাকরি করতে ঢাকায় আসি, তখন থাকা-খাওয়াসহ নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে চলাসহ নানা প্রতিকূলতা ছিল বটে তবে যত দিন যাচ্ছিল, তত আত্মবিশ্বাসী হতে থাকি। আবার প্রথম ও একা নারী হিসেবে এ পেশায় কাজ করা বেশ চ্যালেঞ্জিং বিষয়। তাই সাহসী হওয়া খুব জরুরি ছিল আমার জন্য। তাই দিনের সঙ্গে বাড়তে থাকে আমার কাজের গতি ও আস্থা। আমি চাই প্রতিকূলতাকে জয় করে আমার মত এই পেশায় আরও অনেক মেয়েরা আসুক।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৫:২০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:১৩
  • ৩:৫৮
  • ৫:৩৮
  • ৬:৫৫
  • ৬:৪৩

আর্কাইভ

জানুয়ারি ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« ডিসে    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2024 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost