1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের লৌহজং হাসপাতালে পানি‌র পরিবর্তে রোগীকে অ্যাসিড খাওয়ানো হলো | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে সরকারি রাস্তা দখল করে নির্মিত পাকা দেয়াল অপসারণের দাবিতে ইউএনওর কাছে এলাকাবাসীর আবেদন জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে সরকার: রংপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী মুন্সীগঞ্জে বিআইডব্লিউটি-এর ইজারায় বিভিন্ন নৌযান থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন  মুন্সীগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিশ্বসাহিত্য কেন্দ্রের চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে রথযাত্রা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ২৪ মামলার আসামী ‘গাঁজা মনির’ চাকু ও ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

মুন্সীগঞ্জের লৌহজং হাসপাতালে পানি‌র পরিবর্তে রোগীকে অ্যাসিড খাওয়ানো হলো

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৮৪ বার
মুন্সীগঞ্জের লৌহজং হাসপাতালে পানি‌র পরিবর্তে রোগীকে অ্যাসিড খাওয়ানো হলো

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ হাসপাতালে পানি‌র পরিবর্তে নমিতা রাণী দাস(৩৮)নামে এক রোগীকে ভুলে অ্যাসিড খাওয়ানোর ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার(১৪ মার্চ) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটেছে।এ ঘটনার পর ওই নারীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।নমিতা রাণী দাস মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নিমাই সরকারের স্ত্রী।

নমিতার বড় ভাই বলরাম চন্দ্র দাস বলেন,আমার বোনের প্রস্রাব ইনফেকশন হওয়ায় গত ২ মার্চ নারায়ণগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসা করানো হয়।সেখানে অপারেশনের পর ক্যাথেটার লাগানো হয়।পরে বৃহস্পতিবার দুপুরে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাথেটার খোলার জন্য আমার বোনকে নিয়ে যাওয়া হলে ইমারজেন্সি কক্ষ থেকে তিন তলায় নিয়ে খোলা হয়।পরে আমার বোন অসুস্থবোধ করলে নার্স পানি খাওয়ানোর জন্য বোতল দেখিয়ে দেন।নার্সের দেখিয়ে দেওয়া বোতল থেকে পানি পান করানোর পরেই আমার বোনের গলা ও মুখ পুড়ে গেছে।

পরে আমরা জানতে পারি নার্স যে বোতল দেখিয়ে দিয়েছে সেখানে পানি ছিল না।ওই বোতলে অ্যাসিড ছিল।পরে আমাদের হাসপাতাল থেকে খবর দেওয়া হয় যে আমার বোনের অবস্থা ভালো না।আমরা দ্রুত হাসপাতালে গেলে আমার বোনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের আইসিইউতে রেফার্ড করা হয়।

রাত ৮টার দিকে বলরাম চন্দ্র দাস আরও জানান,আইসিইউতে রেফার্ড করলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখান কোন সিট পাইনি।বারান্দায় আমার বোনকে শুয়ে রাখা হয়েছে।অথচ আমার বোনের অবস্থা বেশি ভালো না। কয়েকটি পরীক্ষা দেওয়া হয়েছে। সেগুলো আমরা করিয়েছি।

এ ব্যাপারে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন বলেন,বিষয়টি শুনেছি।তবে ওই নারী আমার হাসপাতালে ভর্তি ছিলেন না এবং আমার হাসপাতালে কোনো ডাক্তারও ওই নারীর চিকিৎসা করে নাই।শুধু একটা নার্স দিয়ে তিনি চিকিৎসা করিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে আমি জানতে পেরেছি। বিষয়টি আমি তদন্ত কমিটি গঠন করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেন বলেন, আমার কাছে অভিযোগ দায়ের করেছে।আমি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৪
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৫৩
  • ৮:১৮
  • ৫:১৮

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost