1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
হারাগাছে জোবেদা ওহাব ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি বিতরণ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ গঠনে অনিয়মের অভিযোগ,পুনরায় কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের গ্যারেজে অগুন মুন্সীগঞ্জে মোল্লারচরে মাদক,কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক,জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা জাপা চেয়ারম্যানের সঙ্গে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মতবিনিময় মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডাবের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকারের অভিযান,জরিমানা ১ হাজার মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের লৌহজংয়ে মার্কেটে আগুন,ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন,সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর

হারাগাছে জোবেদা ওহাব ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩০৩ বার

রিয়াজুল হক সাগর, রংপুর: জোবেদা ওহাব ফাউন্ডেশনের আয়োজনে হারাগাছের বিভিন্ন পর্যায়ের কৃতি ছাত্রছাত্রীদেরকে জুলাই ২০২৩ হতে ডিসেম্বর ২০২৩ সালের মোট ছয় মাসের বৃত্তি অদ্য ২৮-০৩-২০২৪ ইং দরজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে বিতরণ করা হয়।

সাধারণ সম্পাদক ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা লেখক ও ইতিহাস গবেষক জনাব আবুল কাশেম। উপস্থিত ছিলেন দরজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম সি’ র সভাপতি ডা: মোশাররফ হোসেন, নাজিমুদ্দিন মিঠু, সারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও জোবেদা ওহাব ফাউন্ডেশনের কার্যকরী সদস্য হালিমা খানম, আমিনুল ইসলাম সুমনসহ অনেকে।

বৃত্তি বিতরণ অনুষ্ঠানের শুরুতে জোবেদা ওহাব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মোঃ মনিরুজ্জামান গত ১৮ মার্চ ২০২৪, ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি ও কোষাধ্যক্ষ হামিদুর রহমান বিটু মাষ্টার গত ২০ ফেব্রুয়ারী ২০২৪, ফাউন্ডেশনের সহ-সভাপতি আনোরমারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ দেলোয়ার হোসেন গত ১৬ জানুয়ারি ২০২৪ ও ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য, আলেফ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম গত ২৪ মার্চ ২০২৪ মৃত্যুবরণ করায় গভীর শোক প্রকাশ ও তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।পরে হারাগাছের শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে হারাগাছের অধ্যয়নরত ৫২ জন মেধাবী শিক্ষার্থীকে মোট ১০৫৬০০/-(এক লক্ষ পাঁচ হাজার ছয়শত টাকা) বৃত্তি বিতরণ করা হয়। উল্লেখ্য জোবেদা ওহাব ফাউন্ডেশন ২০১৩ ইং সাল হতে কৃতি শিক্ষার্থীদেরকে বৃত্তি বিতরণ সহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। বৃত্তি বিতরণ শেষে ময়নুল ইসলামের লেখা প্রকাশিত গ্রন্থ ‘স্বপ্ন আঁকি ছড়ায়’ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১০
  • ১২:০৮
  • ৪:৪১
  • ৬:৪২
  • ৮:০১
  • ৫:২৯

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost