
বকশীগঞ্জ( জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জামালপুর র্যাব ১৪, সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বকশীগঞ্জ পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ডে হতে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মো: আনারুল,আব্দুর রেজ্জাক ও ইউনুস আলী নামে তিন জনকে আটক করেন ।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-ন ১৮-১৬০৬ ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১২ টি প্যাকেট থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ট্রাক ও একটি মোটরসাইকেল সহ ৩ জনকে আটক করা হয়েছে।